

ঠাকুরগাঁও সংবাদদাতাঃ দেশের কনকনে শীত থেকে গরীব ও অসহায়দেরকে রক্ষা করতে ,মাননীয় প্রধানমন্ত্রীর উপহার শীতবস্ত্র সারাদেশে বিতরণ চলছে এরই অংশ হিসেবে ঠাকুরগাঁও জেলার প্রতিটি উপজেলায় হতদরিদ্র শীতার্ত মানুষের মধ্যে প্রধানমন্ত্রীর উপহার বিতরণ করছেন ঠাকুরগাঁও জেলা প্রশাসক।
ঠাকুরগাঁও জেলার সদর উপজেলার জামালপুর ইউনিয়নের বিশ্বাসপুর গ্রামে শতাধিক শীতবস্ত্র উপহার বিতরণ করেন ঠাকুরগাঁও জেলা প্রসাশক মাহবুবুর রহমান।
এরই সাথে কিছু সামাজিক সংগঠন ও সাহায্যের হাত বাড়িয়েছে শীতার্তদের পাশে দাড়িয়ে। বাংলাদেশ টেলিভিশন ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি মাসুদ রানা পলক এর আয়োজনে শীতবস্ত্র উপহার বিতরণীতে উপস্থিত ছিলেন ঠাকুরগাঁও জেলার সুযোগ্য জেলা প্রশাসক মাহবুবুর রহমান। আরও উপস্থিত ছিলেন- আবু তাহের সামসুজাম্মান।
উন্দিয়ার মতো শীতের কষ্টে থাকা ১০০ মানুষের চোখেমুখে কম্বল পেয়ে হাসির ঝিলিক ফুটেছে। কেউ লাঠিতে ভর করে, কেউবা হেঁটে এসেছিলেন কম্বল নিতে। কম্বল হাতে পেয়ে যেন কারও চোখের কোণে আনন্দের জল, কারও মুখে রাতভর আরামে ঘুমানোর খুশি। শীতবস্ত্র গ্রহীতারা দাতাদেরকে সহ প্রধানমন্ত্রীকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়েছেন তাদেরকে সাহায্য করার জন্য।