শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০২:২৯ পূর্বাহ্ন

পাকিস্তানে তল্লাশি চৌকিতে হামলা, ১০ সেনা নিহত

সংবাদদাতার নাম :
  • খবর আপডেট সময় : শুক্রবার, ২৮ জানুয়ারি, ২০২২
  • ২২৯ এই পর্যন্ত দেখেছেন

আন্তর্জাতিক ডেস্ক: পাকিস্তানের বেলুচিস্তান প্রদেশের একটি নিরাপত্তা বাহিনীর তল্লাশি চৌকিতে হামলায় ১০ সেনাসদস্য নিহত হয়েছেন। মঙ্গল ও বুধবার (২৫-২৬ জানুয়ারি) কেচ জেলায় এ হামলার ঘটনা ঘটে।

বৃহস্পতিবার (২৭ জানুয়ারি) এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে দেশটির ইন্টার সার্ভিস পাবলিক রিলেশনস বিভাগ (আইএসপিআর)।

বিবৃতিতে বলা হয়, ২৫ ও ২৬ জানুয়ারি সন্ত্রাসীদের সঙ্গে সংঘর্ষে এক সন্ত্রাসী নিহত ও বেশ কয়েকজন আহত হয়। সন্ত্রাসীদের গুলিতে নিহত হন ১০ সৈন্য।

ঘটনার পর তল্লাশি অভিযানে তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে বলেও বিবৃতিতে জানানো হয়েছে। দেশটিতে  এখনো অভিযান অব্যাহত রেখেছে নিরাপত্তা বাহিনী।

দেশটিতে সন্ত্রাসীদের হাতে চলতি মাসের শুরুতে নিহত হন একজন সেনা সদস্য। গত ৫ জানুয়ারি দেশটির খাইবার পাখতুন খোয়া প্রদেশে সন্ত্রাসীদের হামলায় আরও দুই সেনা সদস্য নিহত হন। সূত্র: ডন

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102