শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ১০:১৪ পূর্বাহ্ন
শিরোনাম :
ঠাকুরগাঁওয়ে ইয়াবাসহ যুবক আটক দেশ রক্ষায় প্রগতিশীল সাংবাদিকদের ভুমিকা গুরুত্বপূর্ণ -মহিবুল হাসান চৌধুরী আহলে সুন্নাত এর কার্যক্রম বাস্তবায়নের আহ্বান শিক্ষিকার ওপর হামলাকারীদের গ্রেফতারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত বিমানের সিলেট-ম্যানচেস্টার সরাসরি ফ্লাইট চালু হচ্ছে সোমবার ঠাকুরগাঁওয়ে শিশু ধর্ষকের যাবজ্জীবন কারাদণ্ড সেনাবাহিনীর পক্ষ থেকে ক্রীড়া সামগ্রী ও আর্থিক সহায়তা প্রদান অনুষ্ঠিত ৩২ বছরের শিক্ষকতা জীবন থেকে অবসরে প্রধান শিক্ষক জহির আলী লন্ডনে চতুর্দশ বাংলাদেশ বইমেলা ও সাংষ্কৃতিক উৎসব অনুষ্ঠিত লন্ডনে এস৯ ফিল্মস টেপ বল ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত

পুলিশের সাড়াশি অভিযানে নবীগঞ্জে ডাকাত ও মাদক ব্যবসায়ী আঠক

সংবাদদাতার নাম :
  • খবর আপডেট সময় : শুক্রবার, ২৮ জানুয়ারি, ২০২২
  • ২৫৪ এই পর্যন্ত দেখেছেন

নবীগঞ্জ সংবাদদাতাঃ হবিগঞ্জ জেলার নবীগঞ্জ উপজেলায় নবীগঞ্জ থানা পুলিশ রাতভর সাড়াশি অভিযান চালিয়ে ৫ শীর্ষ ডাকাতসহ ৮ আসামীকে গ্রেফতার করেছে।জানা যায়, গত বুধবার রাত সাড়ে ১১ টার দিকে নবীগঞ্জ উপজেলার দেবপাড়া ইউনিয়নের বালিধারা বাজারস্থ ঢাকা-সিলেট মহাসড়কের উত্তর পাশ থেকে ডাকাতির সরঞ্জামাদী ও একটি পিকআপসহ ৫ ডাকাতকে আটক করেছে পুলিশ।গ্রেফতারকৃতরা হল- সুনামগঞ্জ জেলার বিশ্বম্ভপুর থানার মোঃ নইমুল্লাহ হোসেনের পুত্র মোঃ মতিবুর রহমান (২৫), সিলেট জেলার গোয়াইনঘাট থানার জয়নাল আবেদীন মিয়ার পুত্র মোঃ রিপন হোসেন (২৬), ব্রাক্ষনবাড়িয়া জেলার নবীনগর থানার আঃ খালেক এর পুত্র সাহাব উদ্দিন (২৬), মৌলভীবাজার জেলার রাজনগর থানার মোস্তফা মিয়ার পুত্র আহাদ মিয়া (৪২) ও নবীগঞ্জ থানার রুস্তুমপুর  এলাকার জমশেদ মিয়ার পুত্র কামরুল হাসান (২৬)।

পুলিশ সুত্রে জানা যায়, গ্রেফতারকৃত ৫ ডাকাতসহ ১০-১২ জনের একটি ডাকাতদল নবীগঞ্জ উপজেলার দেবপাড়া ইউনিয়নের বালিদ্বারা বাজারস্থ ঢাকা-সিলেট মহাসড়কের উত্তর পার্শ্বে সমবেত হয়ে ডাকাতির প্রস্ততি ও পরিকল্পনা করছিল। এসময় গোপন সংবাদের ভিত্তিতে নবীগঞ্জ থানার ওসি (ভারপ্রাপ্ত কমকর্তা) মোঃ ডালিম আহমেদর নির্দেশনায় ওসি (তদন্ত) মোঃ আমিনুল ইসলামের নেতৃত্বে উল্লিখিত স্থানে অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করে পুলিশ। এসময় তাদের কাছ থেকে ১টি এইচ পিকআপ গাড়ী (সিলেট মেট্রোঃ-ন-১১-১৮১৩), ১টি তালা কাটার যন্ত্র, ২টি লোহার রড, ১টি লোহার শাবল, ১টি স্টিলের চাকু ও সাদা রংয়ের রশি উদ্ধার করা হয়।

এছাড়াও বুধবার রাতব্যাপী অভিযান চালিয়ে ৫০০ গ্রাম গাঁজা সহ নবীগঞ্জ থানার এনাতাবাদ এলাকার আলীম উল্লার পুত্র মোঃ আব্দুল তাহিদ মিয়া (৫৬) ও সি আর মামলার পরোয়ানাভুক্ত আসামী মান্দার কান্দি এলাকার সুন্দর মিয়ার পুত্র রুহেল মিয়া (৩০) সহ মোট ৮ জনকে গ্রেফতার করেছে পুলিশ। তাদেরকে গতকাল বৃহস্পতিবার  কোর্টে প্রেরণ করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন নবীগঞ্জ থানার ওসি ডালিম আহমেদ।

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102