

নাজমুল সুমনঃ মৌলভীবাজার জেলার উন্নয়নের দাবির পাশাপাশি আর্ত মানবতার সেবায় ও কমিউনিটির উন্নয়নে নিবেদিত সামাজিক সংগঠন ইউনিটি অব মৌলভীবাজার প্রতিষ্ঠালগ্ন থেকে বিভিন্ন প্রজেক্টের মাধ্যমে নিষ্টা ও নিরলস ভাবে কাজ করে চলছে। সংগঠনের আগামী দিনের কার্যক্রমকে আরো গতিশীল করার লক্ষ্যে গত সোমবার সংগঠনের পি আর সির এক ভ্যার্চুয়াল সভা সংগঠনের উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা আব্দুল মান্নান এর সভাপতিত্বে ও সংগঠনের উপদেষ্টা সাবেক ছাত্রনেতা আব্দুল আহাদ চৌধুরীর পরিচালনায় অনুষ্টিত হয়েছে।
পি আর সির সভায় সর্বসম্মতিক্রমে সংগঠনের সভাপতি আব্দুল মালিক ও সাধারণ সম্পাদক কামরুজ্জামান কমরুর প্রস্তাব ক্রমে সংগঠনের আগামী দিনের কার্যক্রমকে বেগবান করার জন্য আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে ।
সভায় উপস্থিত সবার সর্বসম্মতিক্রমে ইউনিটি অব মৌলভীবাজার এর আহ্বায়ক হিসাবে ইউ কে বিডি টিভির চেয়ারম্যান কমিউনিটি লিডার ও বিশিষ্ট সাংবাদিক মোহাম্মদ মকিস মনসুর সহ অন্যান্য সদস্যদের নাম ঘোষণা করেন কমিউনিটি লিডার ও সমাজসেবক আব্দুল আহাদ চৌধুরী।
আহ্বায়ক কমিটির সম্মানিত সদস্যরা হচ্ছেন এম এ মান্নান, এডভোকেট হারুনুর রশিদ, ইফতেখার উদ্দিন আহমদ,আব্দুল আহাদ চৌধুরী, মুজিবুর রহমান জসিম, শেখ সালামত তালুকদার,ফারুক আহমদ,
সৈয়দ সেলিম হক, ডি এইচ আহাদ,
নজরুল ইসলাম, রুহুল আমিন রুহেল,
আব্দুল মালিক, সৈয়দ শামীম আহমদ
কামরুজ্জামান কমরু, শেখ আব্দুর রউফ তালুকদার,
লিটন চৌধুরী, শফিকুর রহমান, আমজাদ হোসেন সানি, আমিনুর রহমান কাবিদ,শামীম চৌধুরী, মুহিবুর রহমান, মামুন আহমদ, শাহাজাহান সিরাজ, রাসেল খান,সেলিম আহমদ,তাজুল ইসলাম তাজ,
রাধা কান্ত ধর,নিয়াজ আহমদ লিটন, শাহীন চৌধুরী,
মোঃ মাহফুজ, শিবলু রহমান,হেলেন ইসলাম,
জিল্লুল চৌধুরী, সৈয়দ রোয়াজ আহমদ, এম এইচ রিংকু,তোফায়েল খান তপু,সাদিকুর রহমান,
আকিকুল ইসলাম, ফয়ছল আহমদ ও সায়ফুল হক খালেদ।
এই আহব্বায়ক কমিটির মাধ্যমে সংগঠনের সংবিধান প্রনয়ণ, ম্যাগাজিন প্রকাশনা,সাংস্কৃতিক অনুষ্ঠান ও সুন্দর সম্মেলনের মাধ্যমে একটি শক্তিশালী কমিটি গঠনের জন্য চুড়ান্ত ভাবে কাজ চালিয়ে যাবার জন্য সভায় সীদ্ধান্ত গৃহীত হয়েছে।
সভার সভাপতির বক্তব্যে সংগঠনের উপদেষ্টা ৭১’এর বীর মুক্তিযোদ্ধা আব্দুল মান্নান সভায় উপস্থিত সবাইকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়ে ইউনিটি অব মৌলভীবাজার এর আগামীদিনের পথচলায় সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানিয়ে সভার সমাপ্তি ঘোষণা করেন।।