শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ০১:০০ অপরাহ্ন

মুক্তিযোদ্ধা সামাদ এর দাফন রানীশংকৈল এ রাষ্ট্রীয় মর্যাদায় সম্পন্ন

সংবাদদাতার নাম :
  • খবর আপডেট সময় : মঙ্গলবার, ২৫ জানুয়ারি, ২০২২
  • ৩৬৯ এই পর্যন্ত দেখেছেন

বিজয় রায়, ঠাকুরগাঁওঃ ঠাকুরগাঁওয়ের রানীশংকৈল উপজেলার রাজোর বাকালিপাড়া গ্রামের বীরমুক্তিযোদ্ধা আঃ সামাদ ২৪জানুয়ারি (সোমবার) দুপুরে নিজ বাড়িতে মৃত্যু বরণ করেন।তিনি দীর্ঘদিন ধরে দূরারোগ্যে ভুগছিলেন।মৃত্যুকালে তিনি ৪ছেলে ২মেয়ে সহ অনেক আত্মীয়-স্বজন ও শুভাকাঙ্ক্ষী রেখে গেছেন।সোমবার বিকাল ৫:১৫ মিনিটে তার দাফন রাষ্ট্রীয় মর্যাদা সম্পন্ন হয়েছে।

দাফন অনুষ্টানের সময় উপস্থিত ছিলেন উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ইদ্রজিৎ সাহা,বীর মুক্তিযোদ্ধা হবিবুর রহমান,বাচোর ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি আনোয়ারুল ইসলাম ও থানা পুলিশসহ অনেকেই।পরে স্থানীয় মাদ্রাসা মাঠে জানাযা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়।

বীরমুক্তিযোদ্ধা আঃ সামাদ এর মৃত্যুতে উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন।

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102