

ঠাকুরগাঁও সংবাদদাতাঃ ঠাকুরগাঁও জেলার রানীশংকৈল উপজেলা হলরুমে ২৫ জানুয়ারী (মঙ্গলবার) সকাল১১টায় উপজেলা সহকারি কমিশনার (ভুমি) ইন্দ্রজিৎ সাহার সভাপতিত্বে উপজেলার আইনশৃঙ্খলা সভা অনুষ্ঠিত হয়৷
আইনশৃঙ্খলা সভায় প্রধান অতিথীর বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান শাহরিয়ার আজম মুন্না, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কৃষিবিদ ও উপজেলা কৃষি কর্মকর্তা সঞ্জয় দেবনাথ, থানা অফিসার ইনচার্জ এস এম জাহিদ ইকবাল,উপজেলা মহিলা আওয়ামীলীগ সম্পাদিকা ফরিদা ইয়াসমিন, ইউপি চেয়ারম্যান মাহবুব আলম,আবূল কাশেম,শরৎচন্দ্র,
জিতেন্দ্রনাথ বর্ম্মন,আবুল হোসেন,শিক্ষা অফিসার রাহিম উদ্দীন, আলী শাহরিয়ার,অবসরপ্রাপ্ত অধ্যাপক আনোয়ারুল ইসলাম,সমাজসেবা কর্মকর্তা আ:রহিম, বীর মুক্তিযোদ্ধা হবিবুর রহমান,রানীশংকৈল প্রেসক্লাব সভাপতি ফারুক আহাম্মদ সরকার, কুশমত আলী প্রধান শিক্ষক সোহেল রানা, রুহুল আমিন, সহকারি শিক্ষক আমিরুল ইসলাম সহ অন্যান্য কর্মকর্তা ও সাংবাদিকবৃন্দ্ব অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
সভায় কোভিড-১৯ মহামারি প্রতিরোধে স্বাস্থ্যবিধি মেনে চলা, মোটর বাইক চুরি রোধকল্পে আইনি ব্যবস্থা নেওয়া,হাটবাজারের অতিরিক্ত টোল আদায় বন্ধ করা সহ আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি ঘটানোর জন্য বিস্তারিত আলোচনা করা হয়৷