শুক্রবার, ২০ ফেব্রুয়ারী ২০২৬, ১০:৩৪ অপরাহ্ন

জয়তুন ওয়েলফেয়ার ট্রাস্টের উদৌগে ২ হাজার পরিবারকে খাদ্যসামগ্রী প্রদান

সংবাদদাতার নাম :
  • খবর আপডেট সময় : সোমবার, ২৪ জানুয়ারি, ২০২২
  • ২৮২ এই পর্যন্ত দেখেছেন

শ‌হিদুল ইসলাম, সি‌লেট: জয়তুন ওয়েলফেয়ার ট্রাস্টের পক্ষ থেকে অসহায় ও হতদরিদ্র ২ হাজার পরিবারের মধ্যে জয়তুন ওয়েলফেয়ার ট্রাস্টের খাদ্যসামগ্রী বিতরণ অনুষ্ঠিত হয়েছে। রবিবার (২৩ জানুয়ারি) সকাল ১০ ঘটিকায় দক্ষিণ সুরমা উপজেলার মোগলাবাজার ইউনিয়নের নৈখাই হাজী মোহাম্মদ রাজা চৌধুরী উচ্চ বিদ্যালয়ে ও দুপুর ১২ ঘটিকায় মোগলাবাজার সংলগ্ন রেবতী রমণ সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে এই খাদ্যসামগ্রী বিতরণ করা হয়।

জয়তুন ওয়েলফেয়ার ট্রাস্টের ভাইস্ প্রেসিডেন্ট এনামুল কবির এর সভাপতিত্বে ও ট্রাস্টের নির্বাহী পরিচালক শাহীন আহমদের পরিচালনায় খাদ্যসামগ্রী বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির রাখেন ট্রাস্টের প্রধান পৃষ্ঠপোষাক লন্ডন প্রবাসী বিশিষ্ট কমিউনিটি নেতা আলহাজ্ব আব্দুল মজিদ লাল মিয়া।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন ট্রাস্টের চেয়ারপার্সন রোটারিয়ান রাবেয়া তাহেরা মজিদ, ঢাকা ঐতিহাসিক নারিন্দা সেন্ট্রাল জামে মসজিদের খতিব মাওলানা মুফতি শাহিদুর রহমান মাহমুদাবাদী, আল হামিদ ফাউন্ডেশনের চেয়ারম্যান লন্ডন প্রবাসী মজনু মিয়া, শওকত আলী ফাউন্ডেশনের চেয়ারম্যান লন্ডন প্রবাসী ছানা মিয়া, ইকবাল একাডেমির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান লন্ডন প্রবাসী ইকবাল হোসেন, কাজিরগাও সমাজকল্যাণ সংস্থার উপদেষ্টা লন্ডন প্রবাসী আলমাছ আহমদ ও মোগলাবাজার ফ্রেন্ডস ক্লাব ইউ.কে’র সাধারণ সম্পাদক সামছুল ইসলাম।

বক্তব্য রাখেন ট্রাস্টের উপদেষ্টা সানাওর আলী সোনা মিয়া, দিলোয়ার হোসাইন, নামর আলী, ট্রাস্টের নির্বাহী সাংবাদিক জাহাঙ্গীর আলম মুসিক, অধ্যাপক মুহিবুর রহমান, হারুনুর রশিদ হীরন, জাহেদ হোসেন, ময়নুল ইসলাম মনজুর ও শাহাব উদ্দিন শিহাব।

অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সি‌লেট চট্টগ্রাম ফ্রেন্ডশীপ ফাউ‌ন্ডেশ‌নের প্রতিষ্ঠাতা আহবায়ক শ‌হিদুল ইসলাম, দক্ষিণ সুরমা উপজেলা ছাত্রলীগের সভাপতি ছদরুল ইসলাম, এনটিভি ইউরোপ উসমানীনগর উপজেলা প্রতিদিন মোঃ আবু হানিফ, সাংবাদিক জাকারিয়া তালুকদার, কাজিরগাও সমাজকল্যাণ সংস্থার সভাপতি সারিক মিয়া, ডাঃ রিয়াজ উদ্দিন, বশির আহমদ বাবুল, শাহজাহান মিয়া, আব্দুস শহিদ ও জিলু মিয়া প্রমুখ।

উল্লেখ্য যে,জয়তুন ওয়েলেফেয়ার ট্রাস্ট ২০০১ সাল থেকে মোগলাবাজার তথা বৃহত্তর সিলেটের বিভিন্ন এলাকায় জনকল্যাণমুখী কার্যক্রম পরিচালনা করে আসছে।ট্রাস্টের এই খাদ্যসামগ্রী বিতরণ ক্রমান্বয়ে সিলেট নগরীর বিভিন্ন স্থানে ও দক্ষিণ সুরমা উপজেলার প্রত্যেকটি ইউনিয়নসহ সুবিধাবঞ্চিতদের বাড়ি বাড়ি গিয়েও বিতরণ করা হবে।

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102