বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০৮:১৪ অপরাহ্ন

প্রধানমন্ত্রীর ত্রান তহবিল থেকে সুনামগঞ্জ পৌর এলাকার উপকারভোগীর মাঝে নগদ অর্থ সহায়তা প্রদান

সংবাদদাতার নাম :
  • খবর আপডেট সময় : সোমবার, ১০ মে, ২০২১
  • ৩৫৬ এই পর্যন্ত দেখেছেন

সুনামগঞ্জ প্রতিনিধি:আসন্ন রমজানের ঈদকে সামনে রেখে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ত্রান তহবিল থেকে সুনামগঞ্জ পৌরসভার উপকারভোগী ৪ হাজার ৬২১ জনের প্রত্যেককে ৪৫০টাকা করে মোট ২০ লাখ টাকা নগদ অর্থ সহায়তা প্রদান করা হয়েছে। রবিবার দুপুরে সুনামগঞ্জ পৌরসভার উদ্যোগে পৌরচত্বরে এ নগদ অর্থ সহায়তা প্রদান করেন, সুনামগঞ্জের জেলা প্রশাসক মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন ও পৌরসভার মেয়র নাদের বখত।এ সময় উপস্থিত ছিলেন, পৌর সচিব ইসহাক ভূইয়া, পৌরসভার নির্বাহী প্রকৌশলী মীর মোশারফ হোসেন, প্যানেল মেয়র আহমদ নুর, কাউন্সিলর সৈয়দা জাহানারা বেগম, পৌর আওয়ামীলীগের দপ্তর সম্পাদক লিটন সরকার প্রমুখ।

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102