বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ০১:০৫ পূর্বাহ্ন
শিরোনাম :
ডেঙ্গু-চিকনগুনিয়া প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান ও র‍্যালী অনুষ্ঠিত তেতুলিয়া ইউএনও এর বিরুদ্ধে ১৫ শতাংশ ঘুষ আদায়ের অভিযোগ কালুরঘাট সেতুর কাজ দ্রুত বাস্তবায়‌নে স্মারকলিপি প্রদান সুবিধাবঞ্চিত শিশুদের জন্য রিয়েলমির বিশেষ আয়োজন ‘ঈদের হাসি’ ল্যান্সনায়েক শহীদ গৌছ আলী মেমোরিয়াল ট্রাস্টের উদৌগে ঈদ উপহার বিতরণ অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে জমি দখলের চেষ্টায় অভিযোগ স্বাধীনতার মাসে যুদ্ধাপরাধীদের নামে শোক প্রস্তাবে সংসদ কলুষিত বঙ্গবন্ধুর জন্ম না হলে স্বাধীন দেশ পেতাম না —ড.একে আব্দুল মোমেন ডেঙ্গু প্রতিরোধে বিভিন্ন জনসচেতনতামূলক কর্মসূচি পালিত লায়ন্স ক্লাব চিটাগাং কর্ণফুলী এলিট এর উদ্যোগে ইফতার সামগ্রী ও ঈদ উপহার বিতরণ অনুষ্ঠিত

বইমেলায় বাঁধনের উপন্যাস ‘কমলো মেঘেদের ওজন’

সংবাদদাতার নাম :
  • খবর আপডেট সময় : রবিবার, ২৩ জানুয়ারি, ২০২২
  • ২৬১ এই পর্যন্ত দেখেছেন

বিনোদন ডেস্ক: উত্তরবঙ্গের নাটোরের মেয়ে সাবরীনা রহমান বাঁধন। এখন তিনি মৌলভীবাজার সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে কর্মরত আছেন। তিনি সরকারি আমলা হলেও বনলতার পড়শি খ্যাত বাঁধনের বড় পরিচয় একজন সঙ্গীতশিল্পী হিসেবে।

তিনি সঙ্গীত রিয়েলিটি শো ক্লোজ আপ ওয়ান ২০০৬ এর শীর্ষ দশের কণ্ঠশিল্পী। গায়িকা – আমলা বাঁধন প্রথম বার উপন্যাসিক হিসেবে আত্মপ্রকাশ করেছেন। তার অভিষেক উপন্যাস “কমলো মেঘেদের ওজন” প্রকাশিত হয়েছে আজব প্রকাশ থেকে। বাঁধন জানান, আসন্ন একুশে বইমেলার পাশাপাশি বইটি আজব প্রকাশ এর ফেইসবুক পেইজে অনলাইনেও অর্ডার করতে পারবেন পাঠকেরা। গেলো বছর বইমেলায় এসেছিল বাঁধনের কবিতার বই “শেষের কবিতার পরে”।

মূলত নিজের অ্যালবামে গীতিকবিতা লেখার মাধ্যমেই বাঁধনের লেখালিখির শুরু বলে জানান। “কমলো মেঘেদের ওজন” একটি মনস্তাত্ত্বিক টানাপোড়েনের প্রেমের উপন্যাস। এর ভেতরে নিমজ্জিত আছে দেশপ্রেমের নির্যাস যা বাংলাদেশের যে কোনো সচেতন নাগরিকের মনের চিন্তা ও আবেগের সাথে মিলে যাবে বলেই বাঁধনের বিশ্বাস।

উপন্যাসটির ধরন সম্পর্কে বাঁধন বলেন, উপন্যাসের প্রধান দুই চরিত্র তিতির আর শোভন। দুজনের সম্পর্কের নানা রঙ। কখনো কাছের, কখনো দূরের। দুজনের প্রতি অদম্য টান যেমন কাছে টানে দুজনকে, ঠিক তেমনিভাবেই দূরে ঠেলে দেয় সামাজিক পারিপার্শ্বিকতা। জীবন আর ভালোবাসার মাঝে দারুণ মনস্তাত্ত্বিক এক টানাপোড়নের গল্প “কমলো মেঘেদের ওজন”। লেখিকা হিসেবে আমি বলতে চাই – এটি সব বয়েসী পাঠকদের পড়তে ভালো লাগবে।

সাবরীনা রহমান বাঁধন বর্তমানে মৌলভীবাজার সদর উপজেলা নির্বাহী অফিসার হিসেবে কর্মরত। প্রশাসনিক ব্যস্ততার ফাঁকে গান ও লেখালেখি চালিয়ে যাচ্ছেন তিনি। গেলো বছর আজব রেকর্ডস এর ব্যানারে এসেছিল তার তৃতীয় একক গানের অ্যালবাম “আবছায়া চুপছায়া”। এই অ্যালবামের আটটি গানই ছিল বাঁধনের নিজের সুরে। আর সংগীতাযোজন করেছিলেন জয় শাহরিয়ার।

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102