মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ০১:৪৫ পূর্বাহ্ন

আজ পরীমণির বিয়ে

সংবাদদাতার নাম :
  • খবর আপডেট সময় : শনিবার, ২২ জানুয়ারি, ২০২২
  • ২৩৬ এই পর্যন্ত দেখেছেন

বিনোদন ডেস্ক: শুক্রবার দিবাগত রাতে বেশ ঘটা করেই হলুদ সন্ধ্যা হয়েছে পরীমনি ও রাজের। আর বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হবে আজ শনিবার (২২ জানুয়ারি) রাতে। এমনটাই জানিয়েছেন নির্মাতা গিয়াস উদ্দিন সেলিম।

তিনি জানান, রাজ-পরীর বাসাতেই ২০ জনের মতো অতিথি নিয়ে হলুদের আয়োজন হয়েছে। একইভাবে শনিবার (২২ জানুয়ারি) রাতেও একটা বিয়ের আনুষ্ঠানিকতা হবে।

জানা গেছে, রাজের এবারের বিয়েটাও খুব বেশি অতিথি থাকছেন না। দুই পরিবার মিলে ২০-থেকে ২৫ জনের মতো লোক থাকছেন।

তাদের হলুদ সন্ধ্যার কিছু ছবি নির্মাতা চয়নিকা চৌধুরী ফেসবুকে পোস্ট করেছেন।  যে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তিন নির্মাতা গিয়াস উদ্দিন সেলিম, চয়নিকা চৌধুরী ও রেদওয়ান রনি। আরও ছিলেন রাজ-পরী পরিবারের নিকট স্বজনরা।

পরীমণি ও রাজের ভাষ্যমতে, তাদের বিয়ে হয়েছে ২০২১ সালের ১৭ অক্টোবর। আর  বিয়ের কথা সামনে আনেন ১০ জানুয়ারি। বাবা-মা হচ্ছেন এ খবর দেওয়ার মাধ্যমে তারা যে বিয়ে করেছেন সে খবরও দেন।

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102