রবিবার, ২৯ মার্চ ২০২৬, ০১:৪১ অপরাহ্ন

শীত জাঁকিয়ে নামতে পারে

সংবাদদাতার নাম :
  • খবর আপডেট সময় : শুক্রবার, ২১ জানুয়ারি, ২০২২
  • ২৪৮ এই পর্যন্ত দেখেছেন

স্টাফ রিপোর্টার: আবহাওয়া অফিস জানিয়েছে, রাজধানী ঢাকাসহ সারা দেশে তাপমাত্রা কমতে পারে চলতি মাসের শেষ দিকে। এই সময়ে সর্বনিম্ন তাপমাত্রা ১০ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি নেমে আসতে পারে ঢাকায়। ফলে শীত জাঁকিয়ে নামতে পারে।

শুক্রবার আবহাওয়া অধিদপ্তরের তথ্য বলছে, আজ থেকে আগামী দু-তিন দিনের মধ্যে সারা দেশে বৃষ্টি হতে পারে। ঢাকায় শনি ও রোববার বৃষ্টির সম্ভাবনা আছে। বৃষ্টি শেষে দেশের উত্তরাঞ্চল ও উত্তর-পশ্চিমাঞ্চলে শৈত্যপ্রবাহ শুরু হতে পারে।

আবহাওয়াবিদ শাহীনুল ইসলাম বলেন, এখন দেশের কোথাও শৈত্যপ্রবাহ নেই। আজ সিলেট ও রংপুরে বৃষ্টির সম্ভাবনা আছে। আর ২৩, ২৪ ও ২৫ জানুয়ারি ঢাকাসহ সারা দেশে বৃষ্টিপাতের সম্ভাবনা আছে। বৃষ্টির পর চলতি মাসের শেষ নাগাদ দেশের সব অঞ্চলে সর্বনিম্ন তাপমাত্রা কমতে পারে। 

আজ (শুক্রবার) দেশের সর্বনিম্ন তাপমাত্রা ৯ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস ছিল। এটি রেকর্ড হয়েছে নওগাঁর বদলগাছি উপজেলায়। আর সর্বোচ্চ তাপমাত্রা ছিল কক্সবাজারের টেকনাফ উপজেলায়, সেখানে ২৭ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে।

ঢাকায় আজ সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৪ ডিগ্রি সেলসিয়াস।

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102