মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ১২:১১ পূর্বাহ্ন

‘কুসুম’ হয়ে পর্দায় জয়া আহসান

সংবাদদাতার নাম :
  • খবর আপডেট সময় : শুক্রবার, ২১ জানুয়ারি, ২০২২
  • ৩০৩ এই পর্যন্ত দেখেছেন

বিনোদন ডেস্ক: মানিক বন্দ্যোপাধ্যায়ের কালজয়ী উপন্যাস ‘পুতুলনাচের ইতিকথা’ নিয়ে নির্মিত হতে যাচ্ছে সিনেমা। এটি পরিচালনা করবেন ‘মহানগর’, ‘অসমাপ্ত’, ‘নজরবন্দ’, ‘পশম পা’-খ্যাত ভারতীয় নির্মাতা সুমন মুখোপাধ্যায়। সেই উপন্যাসের কেন্দ্রীয় চরিত্র অর্থাৎ নায়িকা ‘কুসুম’ হয়ে পর্দায় আসছেন দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান। ফেব্রুয়ারি মাসে শুরু হবে শুটিং। 

জয়া বলেন, ‘ছোটবেলায় পড়ে কতটুকু বুঝেছিলাম, সেটাও আজ মনে নেই। কিন্তু কালজয়ী এক উপন্যাস থেকে সিনেমা বানাচ্ছেন এক দক্ষ নির্মাতা, তিনিই যখন আমাকে ছবিটায় কাজ করতে বললেন, ভীষণ ভালো লাগল আমার। তার ওপর আমার প্রিয় অভিনেত্রী অনন্যা এখানে আমার সহশিল্পী।’

ছবির গুরুত্বপূর্ণ সব চরিত্রে অভিনয় করছেন আবির চট্টোপাধ্যায়, পরমব্রত চট্টোপাধ্যায়, অনন্যা চট্টোপাধ্যায় প্রমুখ। ইতিমধ্যে বঙ্গভঙ্গের অগ্নিযুগের কাহিনি নিয়ে কলকাতার আরেক ছবি ‘কালান্তর’–এর অর্ধেক শুটিং শেষ করেছেন জয়া আহসান। ফেব্রুয়ারি মাসে ‘পুতুলনাচের ইতিকথা’ ছবির শুটিং শেষ করার পর ভারতের ঝাড়খন্ডে ‘কালান্তর’–এর বাকি শুটিংয়ে অংশ নেবেন তিনি।

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102