শনিবার, ৩০ মে ২০২৬, ০৮:৫১ অপরাহ্ন

কুমিল্লার এক বিদ্যালয়ের সব শিক্ষক করোনায় আক্রান্ত

সংবাদদাতার নাম :
  • খবর আপডেট সময় : মঙ্গলবার, ১৮ জানুয়ারি, ২০২২
  • ২৯১ এই পর্যন্ত দেখেছেন

স্টাফ রিপোর্টার, কুমিল্লা: কুমিল্লার লাকসাম উপজেলার পশ্চিমগাঁও মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকসহ আট শিক্ষকের করোনা শনাক্ত হয়েছে। এ ঘটনায় স্কুলটি বন্ধ ঘোষণা করা হয়েছে।

মঙ্গলবার (১৮ জানুয়ারি) বিকেলে লাকসাম উপজেলা শিক্ষা কর্মকর্তা আবদুল্লাহ আল মামুন জাগো নিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ওই স্কুলের সব শিক্ষক করোনায় আক্রান্ত। খবর পেয়ে আমরা দুপুর ১২টায় প্রতিষ্ঠানটি বন্ধ ঘোষণা করি। পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত স্কুল বন্ধ থাকবে।

করোনা আক্রান্তরা হলেন- প্রধান শিক্ষক সম্পা রানী শাহা, সহকারী শিক্ষক মো. শাহ আলম, মো. একরামুল হক খন্দকার, মন্টু চন্দ্র ঘোষ, উম্মে কুলসুম, বিলকিছ নাসরিন, কামরুন্নাহার ও রুবিনা ইসলাম।

প্রধান শিক্ষক সম্পা রানী শাহা জাগো নিউজকে বলেন, শনিবার আমি ও আমার এক সহকারী জ্বরের কারণে ছুটি কাটিয়েছি। রোববার আমি প্রতিষ্ঠানে উপস্থিত হলেও পরদিন আরও দুই শিক্ষককে অসুস্থতা অনুভব করতে দেখি। মঙ্গলবার স্কুলে আসার আগেই আমি এবং আমার স্বামী লাকসাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে করোনা পরীক্ষা করতে যাই। দুজনেরই রেজাল্ট পজিটিভ আসে। পরে স্কুলে এসে পুরুষ শিক্ষকদের করোনা পরীক্ষা করতে পাঠাই। তাদেরও রেজাল্ট পজিটিভ আসায় নারী শিক্ষকদের পরীক্ষা করা হয়। তাদেরও রেজাল্ট পজিটিভ আসে। বিষয়টি লাকসাম উপজেলা শিক্ষা কর্মকর্তা আবদুল্লাহ আল মামুনকে অবগত করি। পরবর্তীতে তিনি স্কুল বন্ধের ঘোষণা দেন।

এদিকে সোমবার (১৭ জানুয়ারি) লাকসাম উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ডা. সাইফুল আলম, লাকসাম পৌরসভার নির্বাহী প্রধান কর্মকর্তা নিলোপার চৌধুরী ও নির্বাহী প্রকৌশলী জসিম উদ্দিনের করোনা শনাক্ত হয়।

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102