রবিবার, ২৯ মার্চ ২০২৬, ১২:৫২ অপরাহ্ন

একদিনে ১০ মৃত্যু, আক্রান্ত ছাড়ালো সাড়ে ৬ হাজার

সংবাদদাতার নাম :
  • খবর আপডেট সময় : সোমবার, ১৭ জানুয়ারি, ২০২২
  • ২৬৮ এই পর্যন্ত দেখেছেন

ইউকেবিডি ডেস্ক: দেশে গত একদিনে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে ১০ জনের মৃত্যু হয়েছে। এছাড়া নতুন করে শনাক্ত হয়েছে ৬ হাজার ৬৭৬ জন। গত ২৪ ঘণ্টায় মৃতদের পুরুষ চার ও ছয়জন নারী রয়েছেন।

সোমবার সন্ধ্যার দিকে স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো করোনা বিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

গত ২৪ ঘণ্টার বিজ্ঞপ্তিতে বলা হয়, নতুন মৃত্যু নিয়ে দেশে এ পর্যন্ত মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ২৮ হাজার ১৫৪ জনে। এ পর্যন্ত মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১৬ লাখ ২৪ হাজার ৩৮৭ জনে। 

এদিকে গত একদিনে ৩২ হাজার ৪৩১ জনের নমুনা সংগ্রহ করা হয়। পরীক্ষা করা হয় ৩১ হাজার ৯৮০ জনের নমুনা। পরীক্ষার বিপরীতে শনাক্তের হার  ২০ দশমিক ৮৮ শতাংশ।

এছাড়া গত একদিনে করোনা থেকে সুস্থ হয়েছেন ৪২৭ জন। এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ১৫ লাখ ৫৩ হাজার ৩২০ জন।

উল্লেখ্য, এর আগের দিন শনিবার করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে ৮ জনের মৃত্যু হয়েছিল। করোনা শনাক্ত হয়েছিল ৫ হাজার ২২২ জনের শরীরে।

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102