শুক্রবার, ০৮ মে ২০২৬, ০২:০৮ পূর্বাহ্ন

মুক্তিযুদ্ধ নিয়ে গবেষণার জন্য ড. নূরুন নবীর বই ভারতের ন্যাশনাল লাইব্রেরিতে

সংবাদদাতার নাম :
  • খবর আপডেট সময় : সোমবার, ১৭ জানুয়ারি, ২০২২
  • ৩০৬ এই পর্যন্ত দেখেছেন

যুক্তরাষ্ট্র সংবাদদাতাঃ বাংলাদেশের মুক্তিযুদ্ধ বিষয়ে গবেষণার জন্য ভারতের ন্যাশনাল লাইব্রেরির ইতিহাস ও ঐতিহ্য বিভাগে স্কীকৃতি পেয়েছে বাংলাদেশের একুশে পদক প্রাপ্ত লেখক ও বিজ্ঞানী বীরমুক্তিযোদ্ধা ড. নূরুন নবীর লেখা ‘বাংলাদেশে পাকিস্তানিদের যুদ্ধাপরাধ ও প্রেসিডেন্ট নিক্সন- ড. কিসিঞ্জারের দায়’ এবং ‘মুক্তিযুদ্ধে ভারত’ বই দুইটি।৩০০ বছরের পুরনো ও পৃথিবীর বৃহত্তম গ্রন্থাগার হিসেবে পরিচিত ভারতের জাতীয় গ্রন্থাগার ( ন্যাশনাল লাইব্রেরি)। 

বই গুলিতে ড. নুরুন নবী বাংলাদেশের মুক্তিযাদ্ধকালীন তার যুদ্ধজীবনের পর্যবেক্ষণ তুলে ধরেছেন। মুক্তিযুদ্ধ, বাংলাদেশ ওবঙ্গবন্ধু বিষয়ে লেখক ড. নূরুন নবী এ পর্যন্ত ১৭টি বই লিখেছেন। তার মধ্যে বিশেষভাবে উল্লেখযোগ্য বই হচ্ছে- অনিবার্যমুক্তিযুদ্ধ, জন্ম ঝরের বাংলাদেশ, বাংলাদেশে পাকিস্তানের যুদ্ধাপরাধ ও প্রেসিডেন্ট নিক্সন- ড. কিসিঞ্জারের দায়, জাপানিদেরচোখে বাঙালি বীর, স্মৃতিময় নিপ্পন, আমার একাত্তর, জন্মেছি এই বাংলায়, আমেরিকায় জাহানারা ইমামের শেষ দিনগুলি, শামসুর রাহমান- স্বাধীনতার কবি, অন্তরঙ্গ আলোচনায় বঙ্গবন্ধু, বঙ্গবন্ধু ও বিশ্ববন্ধু, বর্ন ইন বাংলা, বঙ্গবন্ধু অ্যান্ড ট্রার্বুলেটবাংলাদেশ, বুলেটস অব ’৭১ : এ ফাইটার্স স্টোরি।

উল্লেখ্য ড. নুরুন নবী বাংলা ভাষা ও সাহিত্যে বিশেষ অবদানের জন্য পেয়েছেন বাংলাদেশ সরকারের দ্বিতীয় জাতীয় সম্মাননা একুশে পদক ২০২০।বহুগুণের অধিকারী ড. নবী অত্যন্ত সফলতার সাথে ৫মবারের মতো যুক্তরাষ্ট্রের প্লেইন্সবারো টাউনশিপের কাউন্সিলম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন। ১৯৭১ সালে বাংলাদেশের মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছেন ড. নূরুন নবী,নেতৃত্ব দিয়েছেন বিভিন্ন গুরুত্বপূর্ণঅপারেশনে। মুক্তিযুদ্ধের সময় ভারতের আর্মি অফিসারদের মধ্যে ব্রিগেডিয়ার জেনারেল সনৎ সিং, মেজর জেনারেল গিল এবংলেফটেনেন্ট জেনারেল জগজিৎ সিং অরোরাসহ অনেক গুরুত্বপূর্ণ সামরিক কর্মকর্তার সঙ্গে বৈঠক করেন। 

১৯৭২ সালে ফারইস্টার্ন ইকোনমিক রিভিউতে তাকে ‘দ্য ব্রেইন অব কাদেরিয়া বাহিনী’ বলে উল্লেখ করেছিল। সম্প্রতি আনুষানন্দকুমার এবং সন্দীপ স্যাকেটের লেখা The War that Made R&AW বইয়ে ড. নূরুন নবীর বীরত্ব, বিচক্ষণতা ওসাহসিকতার গল্প তুলে ধরা হয়েছে। বইটিতে ১৯৭১ সালের ১৬ ডিসেম্বর পাকিস্তানিদের আত্মসমর্পণের আগের ১০ দিনের ঘটনাবর্ণনা করা হয়েছে। 

বীর মুক্তিযোদ্ধা ও লেখক ছাড়াও বিজ্ঞানী হিসেবে ড. নূরুন নবীর খ্যাতি রয়েছে বিশ্বব্যাপী। তিনি যুক্তরাষ্ট্রেকোলগেট টুথপেস্টসহ প্রায় ১০০টি পণ্যের পেটেন্ট আবিস্কারক। সাহিত্য প্রেমি ও লেখক ড. নুরুন নবী বাংলাদেশ এর মুক্তিযোদ্ধ, জাতীর জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও আন্তর্জাতিক বিভিন্ন বিষয় সমন্ধে যাতে সাধারণ জনগণ তথা তরুণ প্রজন্ম জ্ঞানঅর্জন করতে পারে সে জন্য নিজস্ব অর্থায়নে হেমনগর ইউনিয়নের খামারপাড়া গ্রামে প্রতিষ্ঠা করেছেন জয় বাংলা পাঠাগার।

ভারতের ন্যাশনাল লাইব্রেরিতে গবেষণার জন্য বই নির্বাচিত হওয়ার প্রতিক্রিয়ায় ড. নূরুন নবী বলেন,‘পৃথিবীর বৃহত্তম একটিগ্রন্থাগারে গবেষণার জন্য একজন লেখকের দুটি বই নির্বাচিত হওয়া যেকোনো লেখকের জন্য সম্মান ও গৌরবের। এর মাধ্যমে ভারতবর্ষের নতুন প্রজন্ম ও পৃথিবীর যেকোনো প্রান্তের গবেষক যদি মুক্তিযুদ্ধ বিষয়ে গবেষণা করতে চান, বই দুইটির মাধ্যমে তারাসঠিক তথ্য সহযোগিতা পাবে’।

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102