বুধবার, ১৮ মার্চ ২০২৬, ১১:৪০ অপরাহ্ন
শিরোনাম :
ডেঙ্গু-চিকনগুনিয়া প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান ও র‍্যালী অনুষ্ঠিত তেতুলিয়া ইউএনও এর বিরুদ্ধে ১৫ শতাংশ ঘুষ আদায়ের অভিযোগ কালুরঘাট সেতুর কাজ দ্রুত বাস্তবায়‌নে স্মারকলিপি প্রদান সুবিধাবঞ্চিত শিশুদের জন্য রিয়েলমির বিশেষ আয়োজন ‘ঈদের হাসি’ ল্যান্সনায়েক শহীদ গৌছ আলী মেমোরিয়াল ট্রাস্টের উদৌগে ঈদ উপহার বিতরণ অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে জমি দখলের চেষ্টায় অভিযোগ স্বাধীনতার মাসে যুদ্ধাপরাধীদের নামে শোক প্রস্তাবে সংসদ কলুষিত বঙ্গবন্ধুর জন্ম না হলে স্বাধীন দেশ পেতাম না —ড.একে আব্দুল মোমেন ডেঙ্গু প্রতিরোধে বিভিন্ন জনসচেতনতামূলক কর্মসূচি পালিত লায়ন্স ক্লাব চিটাগাং কর্ণফুলী এলিট এর উদ্যোগে ইফতার সামগ্রী ও ঈদ উপহার বিতরণ অনুষ্ঠিত

সরকার দেশের বহু জায়গায় ব্লক বাগান এবং স্ট্রিপ বাগান সৃজন অব্যাহত রেখেছে: পরিবেশমন্ত্রী

সংবাদদাতার নাম :
  • খবর আপডেট সময় : রবিবার, ১৬ জানুয়ারি, ২০২২
  • ৩৩০ এই পর্যন্ত দেখেছেন

স্টাফ রিপোর্টার: পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী মো শাহাব উদ্দিন বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বর্তমান সরকার পরিবেশের উন্নয়নে দেশব্যাপী বৃক্ষরোপণ কার্যক্রমের অংশ হিসেবে ২০০৯-২০১০ হতে ২০২০-২১ অর্থবছর পর্যন্ত বন বিভাগের মাধ্যমে মোট ১ লাখ ৬৩ হাজার ৩৭৮ হেক্টর ব্লক বাগান, ২৬ হাজার ৪৫৩ সিডলিং কি.মি. স্ট্রিপ বাগান সৃজন এবং ১ হাজার ৫৯ লাখ চারা বিতরণ ও রোপণ করেছে। উপকূলীয় সবুজ বেষ্টনী সৃজন এবং সমুদ্র ও নদী মোহনা এলাকায় জেগে ওঠা নতুন চর স্থায়ীকরণের লক্ষ্যে বনায়ন কার্যক্রমের আওতায় বর্ণিত সময়ে ৬৮ হাজার ১১৩ হেক্টর ম্যানগ্রোভ বাগান সৃজন করা হয়েছে। এছাড়াও চলতি ২০২১-২২ অর্থবছরে ৭ হাজার ৫০০ হেক্টর ব্লক ও ১ হাজার কি.মি. স্ট্রিপ বাগান এবং ১২ হাজার ২৬৫ হেক্টর ম্যানগ্রোভ বাগান সৃজনের লক্ষ্যে বনায়ন কার্যক্রম চলমান রয়েছে। বনায়ন কার্যক্রম ও বৃক্ষরোপণের ফলে দেশে মোট বৃক্ষ আচ্ছাদিত ভূমির পরিমাণ দেশের মোট আয়তনের ২২.৩৭ শতাংশে উন্নীত হয়েছে।

শনিবার (১৫ই জানুয়ারি) বিকেলে বাংলা একাডেমির আবদুল করিম সাহিত্যবিশারদ মিলনায়তনে দেশবরেণ্য প্রকৃতিবিদ তরুপল্লব দ্বিজেন শর্মা নিসর্গ পুরস্কার ২০২১ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে পরিবেশ ও বনমন্ত্রী এসব কথা বলেন।

বড়লেখা, মৌলভীবাজারে জন্মগ্রহণকারী নটরডেম কলেজের সাবেক অধ্যাপক, জীববিজ্ঞানী ও বিজ্ঞান লেখক, বিশিষ্ট প্রকৃতিবিদ দ্বিজেন শর্মাকে দেশের কৃতিসন্তান উল্লেখ করে বনমন্ত্রী বলেন, প্রকৃতি ও পরিবেশের উন্নয়নের জন্য তাঁর মতো প্রকৃতিপ্রেমিক নাগরিক এখন অনেক বেশি প্রয়োজন।

প্রকৃতি ও পরিবেশের উন্নয়নে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের পাশাপাশি দেশের সকল স্তরের জনগণকে এগিয়ে আসার আহবান জানিয়ে মন্ত্রী বলেন, জীববৈচিত্র্য এবং প্রকৃতি সংরক্ষণের মাধ্যমেই নিশ্চিত করতে হবে বর্তমান এবং আগামী প্রজন্মের জন্য একটি টেকসই ভবিষ্যত। সকলের সমবেত প্রচেষ্টার মাধ্যমে আমরা এ দেশের প্রাকৃতিক পরিবেশের উন্নয়ন ঘটাতে সক্ষম হলে দ্বিজেন শর্মার মতো দেশপ্রেমিক প্রকৃতিবিদদের স্বপ্ন সফল হবে।

তরুপল্লবের সভাপতি এবং বিপিএটিসির বঙ্গবন্ধু চেয়ার বরেণ্য কথাসাহিত্যিক সেলিনা হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ইমেরিটাস ড. আইনুন নিশাত, সিটি ব্যাংক এর উপব্যবস্থাপনা পরিচালক মোঃ মাহবুবুর রহমান এবং তরুপল্লবের সাধারণ সম্পাদক মোকারম হোসেন প্রমুখ।

অনুষ্ঠানে মন্ত্রী ‘দ্বিজেন শর্মা নিসর্গ পুরস্কার ২০২১’ প্রাপ্ত দের মধ্যে পুরস্কার হিসেবে ক্রস্ট, সনদপত্র ও নগদ অর্থ বিতরণ করেন।

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102