সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১০:৫৬ পূর্বাহ্ন

একদিনে করোনা আক্রান্ত ৪ হাজার ৩৭৮

সংবাদদাতার নাম :
  • খবর আপডেট সময় : শুক্রবার, ১৪ জানুয়ারি, ২০২২
  • ২৮৪ এই পর্যন্ত দেখেছেন

স্টাফ রিপোর্টার: দেশে গত একদিনে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে ৬ জনের মৃত্যু হয়েছে। এছাড়া নতুন করে শনাক্ত হয়েছে ৪ হাজার ৩৭৮ জন। গত ২৪ ঘণ্টায় মৃতদের ২ জন পুরুষ এবং ৪ জন নারী।

শুক্রবার সন্ধ্যার দিকে স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো করোনা বিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

গত ২৪ ঘণ্টার বিজ্ঞপ্তিতে বলা হয়, নতুন মৃত্যু নিয়ে দেশে এ পর্যন্ত মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ২৮ হাজার ১২৯ জনে। এ পর্যন্ত মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১৬ লাখ ৯ হাজার ৪২ জনে।

এদিকে গত একদিনে ৩০ হাজার ৩৬৬ জনের নমুনা সংগ্রহ করা হয়। পরীক্ষা করা হয় ২৯ হাজার ৮৭১ জনের নমুনা। পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ১৪ দশমিক ৬৬ শতাংশ।

এছাড়া গত একদিনে করোনা থেকে সুস্থ হয়েছেন ৩৫১ জন। এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ১৫ লাখ ৫২ হাজার ৩০৬ জন।

উল্লেখ্য, এর আগের দিন বৃহস্পতিবার করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে ১২ জনের মৃত্যু হয়েছিল। করোনা শনাক্ত হয়েছিল ৩ হাজার ৩৫৯ জনের শরীরে।

আনোয়ার খান মডার্ণ মেডিকেল কলেজ

গত ২৪ ঘণ্টায় আনোয়ার খান মডার্ণ মেডিকেল কলেজ হাসপাতালে ৭৬৬ জনের করোনার নমুনা পরীক্ষা করা হয়েছে। এ দিন করোনা পজিটিভ শনাক্ত হয়েছে ৪৪ জনের। এছাড়া হাসপাতালটিতে গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে কেউ ভর্তি হননি। এ দিন সুস্থ হয়ে কেউ বাড়ি ফেরেননি।

উল্লেখ্য, কোভিড ও নন কোভিড রোগীদের সম্পূর্ণ পৃথক চিকিৎসার ব্যবস্থা রয়েছে আনোয়ার খান মডার্ণ মেডিকেল কলেজ হাসপাতালে। এমনকি দুটি বিভাগের চিকিৎসক, নার্সসহ কর্মরত প্রত্যেকের আলাদা থাকার ব্যবস্থা করা হয়েছে। করোনা চিকিৎসা ছাড়া অন্য সকল চিকিৎসা সেবা কার্যক্রম আগের মতই চলমান রয়েছে।

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102