বুধবার, ১১ মার্চ ২০২৬, ০৭:২৯ পূর্বাহ্ন
শিরোনাম :
হৃদয়ে শ্রীমঙ্গলের উদ্যোগে খাদ্য সামগ্রী বিতরণ অনুষ্ঠিত বিভিন্ন কর্মসূচির মধ্যদিয়ে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালিত প্রবাসীদের অর্থায়নে খাদ‍্য সামগ্রী ও ঈদ উপহার বিতরণ অনুষ্ঠিত বীর মুক্তিযোদ্ধা আবু সাঈদের দাফন রাষ্ট্রীয় মর্যাদায় সম্পন্ন হযরত শাহ জালাল (র.) মাজারে রাজনৈতিক শ্লোগানের নিন্দা ও প্রতিবাদ বঙ্গবন্ধুর ৭ মার্চের ঐতিহাসিক ভাষণ ট্রলি সেবায় টাকা আদায়ে নিষেধাজ্ঞায় স্বেচ্ছাসেবকদের ক্ষোভে গ্রেটার সিলেট ডেভেলপমেন্ট এন্ড ওয়েলফেয়ার কাউন্সিল সাউথ ওয়েষ্ট রিজিওনের ইফতার মাহফিল অনুষ্ঠিত সোয়ানসি মৌলভীবাজার এসোসিয়েশনের ইফতার পার্টি অনুষ্ঠিত যশোরে হোটেল থেকে ব্যবসায়ীর মৃতদেহ উদ্ধার

সিলেট-চট্টগ্রাম ফ্রেন্ডশীপ ফাউন্ডেশনের প্রধান উপদেষ্টা বিশিষ্ট সমাজ সেবক কাপ্তান হোসেন অর্থায়নে শীতবস্ত্র বিতরণ

সংবাদদাতার নাম :
  • খবর আপডেট সময় : শুক্রবার, ১৪ জানুয়ারি, ২০২২
  • ২৯৪ এই পর্যন্ত দেখেছেন

শ‌হিদুল ইসলাম, সিলেট:দেশে চলছে কনকনে শীত, পাশাপাশি ঘন কুয়াশায় অসহায় দারিদ্র মানুষের কষ্টের সীমা থাকে না। এসব হতদরিদ্র শীতার্ত মানুষের পাশে এসে দাঁড়িয়েছেন সমাজের মানব দরদি মানুষ আলহাজ্ব মোঃ কাপ্তান হোসেন।

দক্ষিণ সুরমা উপজেলার মোগলাবাজার ইউনিয়নের কৃতি সন্তান, সৌদিআরব প্রবাসি বাঙ্গালি কমিউনিটি নেতা বিশিষ্ট শিল্পপতি ও দানবীর আলহাজ্ব মোঃ কাপ্তান হোসেন সাহেবের নিজ অর্থায়নে পরিচালিত মোহাম্মদ কাপ্তান হোসেন সমাজ কল্যাণ ট্রাষ্টের উদ্যোগে রেঙ্গা হাজীগঞ্জ কিন্ডম পার্টি সেন্টারে মোহাম্মদ কাপ্তান হোসেন সমাজ কল্যাণ ট্রাষ্টের পক্ষ থেকে মোগলাবাজার ইউনিয়ন ও দাউদপুর ইউনিয়ন (আংশিক) এর ৯০০শ গরীব অসহায় হতদরিদ্র পরিবারের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়।
উক্ত শীতবস্ত্র বিতরণ কার্যক্রম উদ্ধোধন করেন মোহাম্মদ কাপ্তান হোসেন সমাজ কল্যাণ ট্রাষ্টের সহ সভাপতি ও দক্ষিণ সুরমা সরকারি কলেজের সহকারী অধ্যাপক মুহিবুর রহমান, এসময় উপস্থিত ছিলেন অত্র ট্রাষ্টের সাধারণ সম্পাদক ও রেঙ্গা হাজীগঞ্জ উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক জাহেদুল ইসলাম দারা, অত্র ট্রাষ্টের সাংগঠনিক সম্পাদক ও সানফ্লাওয়ার কিন্ডার গার্টেন এর প্রধান শিক্ষক মোঃ শাহাব উদ্দিন শিহাব, সমাজ সেবক দেলোয়ার হোসেন, রুহুল ইসলাম মেম্বার, আফতাব উদ্দিন, লুৎফুর রহমান, শামীম আহমদ, রায়হান আহমদ, শহিদুল ইসলাম, নাহিয়ান ইবনে কাপ্তান, ফখরুল ইসলাম, আবু বক্কর ফাহিম সহ অত্র এলাকার বিশিষ্ট মুরব্বিগন উপস্থিত ছিলেন।
উল্লেখ্য (সভাপতি, বাংলাদেশ গ্রীণ ক্রিসেন্ট সোসাইটি, কেন্দ্রীয় কমিটি) (সভাপতি, মোহাম্মদ কাপ্তান হোসেন সমাজ কল্যাণ ট্রাষ্ট) (সভাপতি এন.আর.বি বাংলাদেশী পন্য আমদানী কারক সমিতি, রিয়াদ, সৌদিআরব) (পরিচালক, সিলেট উইমেন্স মেডিকেল কলেজ হাসপাতাল) (সভাপতি, জালালাবাদ এসোসিয়েশন, রিয়াদ, সৌদিআরব) (প্রধান উপদেষ্টা, সিলেট-চট্টগ্রাম ফ্রেন্ডশীপ ফাউন্ডেশন) (উপদেষ্টা, মাসিক সুরমা দর্পন) সহ অসংখ্য সামাজিক সংগঠনের অভিভাবক ও সগঠক।

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102