বুধবার, ১১ মার্চ ২০২৬, ০৩:০৪ অপরাহ্ন
শিরোনাম :
হৃদয়ে শ্রীমঙ্গলের উদ্যোগে খাদ্য সামগ্রী বিতরণ অনুষ্ঠিত বিভিন্ন কর্মসূচির মধ্যদিয়ে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালিত প্রবাসীদের অর্থায়নে খাদ‍্য সামগ্রী ও ঈদ উপহার বিতরণ অনুষ্ঠিত বীর মুক্তিযোদ্ধা আবু সাঈদের দাফন রাষ্ট্রীয় মর্যাদায় সম্পন্ন হযরত শাহ জালাল (র.) মাজারে রাজনৈতিক শ্লোগানের নিন্দা ও প্রতিবাদ বঙ্গবন্ধুর ৭ মার্চের ঐতিহাসিক ভাষণ ট্রলি সেবায় টাকা আদায়ে নিষেধাজ্ঞায় স্বেচ্ছাসেবকদের ক্ষোভে গ্রেটার সিলেট ডেভেলপমেন্ট এন্ড ওয়েলফেয়ার কাউন্সিল সাউথ ওয়েষ্ট রিজিওনের ইফতার মাহফিল অনুষ্ঠিত সোয়ানসি মৌলভীবাজার এসোসিয়েশনের ইফতার পার্টি অনুষ্ঠিত যশোরে হোটেল থেকে ব্যবসায়ীর মৃতদেহ উদ্ধার

পিন্জিরার পাখি: কে এম আবু তাহের চৌধুরী

সংবাদদাতার নাম :
  • খবর আপডেট সময় : বৃহস্পতিবার, ১৩ জানুয়ারি, ২০২২
  • ২৭৪ এই পর্যন্ত দেখেছেন

পিন্জিরার পাখি যখন

বের হয়ে যাবে,

পরিবারের সবাই তখন

কেঁদে অস্থির হবে।

ছেলে মেয়ে ভাই বোনেরা
করবে রোদন,
মাটির ঘরে নিয়ে যেতে
ব্যস্ত সারাক্ষণ ।

ধন সম্পদ সব কিছু
ফেলে যাব চলে,
শুধু আমল সাথে যাবে
সব যাবে বিফলে।

ভাল কাজের ভাল কদর
মন্দ কাজের ফল,
মাটির ঘরে ভোগ করবো
আখেরাতের সম্বল ।

মিছে দুনিয়ার বাহাদুরি
থাকবে কতদিন ,
দালান কোঠা ফেলে যাব
কি হবে মোর ঋণ?

পরের দেনা ফিরিয়ে দাও
মরণ আসার আগে,
নেক আমল করতে থাক
যেতে জান্নাতের বাগে।

হে প্রভু ! হুঁশ দাও মোরে
সঠিক বুঝিবার ,
নরক থেকে বাঁচাও মোদের
আমরা গোনাহগার ।

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102