রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ০৮:৫৮ পূর্বাহ্ন

ইনজুরিতে সাকিব আল হাসান

সংবাদদাতার নাম :
  • খবর আপডেট সময় : বুধবার, ১২ জানুয়ারি, ২০২২
  • ২৩৯ এই পর্যন্ত দেখেছেন

স্পোর্টস ডেস্ক: বিসিবি নর্থ জোনের বিপক্ষে ওয়ালটন সেন্ট্রাল জোনের দ্বিতীয় ম্যাচে সোমবার কোমরে চোট পেয়েছেন বাংলাদেশ ক্রিকেটের পোস্টার বয় খ্যাঁত সাকিব আল হাসান। ফলে বৃহস্পতিবার সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে বিসিবি সাউথ জোনের বিপক্ষে দলের তৃতীয় ও শেষ গ্রুপ ম্যাচে খেলতে পারবেন না বিশ্বসেরা এই অলরাউন্ডার। 

অবশ্য ইতিমধ্যে প্রথম দুইটি ম্যাচ জিতে বিসিএল ফাইনাল খেলা প্রায় নিশ্চিত করে রেখেছে সাকিবের সেন্ট্রাল জোন।

সেই ম্যাচ দুইটিতে সাকিবের অবদান  ছিলো অনেক। প্রথম ম্যাচে ইসলামি ব্যাংক ইস্ট জোনের বিপক্ষে দলের ২২ রানের জয়ের পেছনে ব্যাট হাতে ৩৫ রান ও ২ উইকেট নেন সাকিব। এরপর নর্থ জোনের বিপক্ষে ৩৩ রান ও ১ উইকেট নেন তিনি। ঐ ম্যাচটি ২৮ রানে জিতে সাকিবের দল।

ব্যাটিং করার সময় কোমরে ব্যাথা অনুভব করলেও, বল হাতে নিজের ১০ ওভার পূর্ণ করেন সাকিব।

সেন্ট্রাল জোন টিম ম্যানেজমেন্ট জানিয়েছে, সতর্কতা হিসাবে এবং ইনজুরি থেকে পুরোপুরি সেরে উঠতে বিশ্রাম দিতে সাকিবকে তৃতীয় ম্যাচে থেকে বাদ দেয়া হবে। ম্যানেজমেন্টের পক্ষ থেকে আরও জানানো হয়েছে, সুস্থ বোধ করলে ফাইনাল খেলতে দলে ফিরবেন সাকিব।

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102