সোমবার, ২৫ মে ২০২৬, ০৪:১৭ অপরাহ্ন

হযরত সৈয়দ শাহ্ মোস্তফা শের-ই সওয়ার চাবুকমার (রঃ) এর ওরুস শুক্রবার

সংবাদদাতার নাম :
  • খবর আপডেট সময় : বুধবার, ১২ জানুয়ারি, ২০২২
  • ৩৫৪ এই পর্যন্ত দেখেছেন

সরকার রিপোর্টার: উপমহাদেশের অন্যতম সাধক হযরত শাহজালাল (রঃ) এর অন্যতম সহচর হযরত সৈয়দ শাহ মোস্তফা শের-ই সওয়ার চাবুকমার (রঃ) এর ৬৮১ তম ওরুস আগামী শুক্রবার। এ উপলক্ষে ওরুস উদযাপন পরিষদ দুইদিন ব্যাপী বিভিন্ন কর্মসূচী হাতে নিয়েছে। মিলাদ মাহফিল, গরু জবেহ, গিলাফ চড়ানো, জিগির আছকার ও শিরনী বিতরণ।

উল্লেখ্য, হযরত শাহজালাল (রঃ) এর অন্যতম সঙ্গী হযরত সৈয়দ শাহ্ মোস্তফা (রঃ) মৌলভীবাজার এলাকায় ইসলাম ধর্ম প্রচার করেছিলেন।

ওরুস কর্তৃপক্ষ সূত্রে জানা যায়, ১৪ জানুয়ারি বাদ আছর থেকে মিলাদ মহফিল ও গরু জবহের মাধ্যমে ওরুসের আনুষ্ঠানিকতা শুরু হবে। ওই দিন বাদ এশাহ জিকির আছকারও হবে। পরদিন ১৫ জানুয়ারি শনিবার সকাল সাড়ে ৯ টায় গিলাফ চড়ানো এবং বাদ জোহর মিলাদ মাহফিল ও শিরনী বিতরণ করা হবে। এরপর বাদ এশা আখেরী মোনাজাতের মাধ্যমে সমাপ্ত হবে ওরুস। আর দরগাহ প্রাঙ্গণে মেলা চলবে ১৫ থেকে ১৬ জানুয়ারী পর্যন্ত।

ওরুসকে কেন্দ্র করে বসেছে মেলা। মেলায় নিত্য প্রয়োজনীয় সামগ্রীর পাশাপাশি শিশুদের নানা ধরনের খেলনা ও খাবারের দোকান বসেবে। দেশের বিভিন্ন প্রান্ত থেকে ঐতিহ্যবাহী এ মেলায় নানা সামগ্রী নিয়ে আসেন দোকানীরা।

ওরুস ও মেলাকে কেন্দ্র করে প্রশাসনের পক্ষ থেকে নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয় প্রতি বছর।

আগত ভক্ত অনুরাগী ও মেলায় আগত জনসাধারণের নিরাপত্তার বিষয়টি গুরুত্ব দিয়ে প্রশাসন ও মাজার পরিচালনা কমিটির পক্ষ থেকে মাজার প্রাঙ্গণসহ আশপাশের এলাকায় সিসিটিভির আওতায় আনা হয়।

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102