শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ০৬:১৭ অপরাহ্ন

নর্থ বেঙ্গল সুগার মিলে অধিক পরিমাণ আখ সরবরাহ শীর্ষক মতবিনিময় সভা অনুষ্টিত

সংবাদদাতার নাম :
  • খবর আপডেট সময় : বুধবার, ১২ জানুয়ারি, ২০২২
  • ২৭৭ এই পর্যন্ত দেখেছেন

সংবাদদাতাঃ নাটোরের লালপুর উপজেলায় উন্নত প্রযুক্তি ব্যবহার করে আখচাষ বৃদ্ধি ও উপজেলার গোপালপুরে অবস্থানরত ঐতিহাসিক নর্থ বেঙ্গল সুগার মিলে অধিক পরিমাণ আখ সরবরাহ শীর্ষক এক মতবিনময় সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার(১২ জানুয়ারী) দুপুরে নর্থ বেঙ্গল সুগার মিলের ট্রেনিং কমপ্লেক্স হল রুমে বাংলাদেশ চিনি ও খাদ্য শিল্প কর্পোরেশনের সচিব রুহুল আমিন কায়সারের সভাপতিত্বে উক্ত মত বিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাটোর-১ (লালপুর-বাগাতিপাড়া) আসনের সংসদ সদস্য শহিদুল ইসলাম বকুল।

এ সময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন নর্থ বেঙ্গল সুগার মিলস্ লিঃ এর ব্যবস্থাপনা পরিচালক কৃষিবিদ হুমায়ুন কবীর,বাংলাদেশ সুগারক্রপ গবেষণা ইনস্টিটিউটের মহাপরিচালক ড. আমজাদ হোসেন, রাজশাহী চিনিকলের ব্যবস্থাপনা পরিচালক শাহজাহান কবীর, নাটোর চিনিকলের ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ আবু বক্কর, পাবনা চিনিকলের ব্যবস্থাপনা পরিচালক সাইফুদ্দিন, মিলের মহাব্যবস্থাপক( প্রশাসক) ফরিদুল ইসলাম ভূঁইয়া, উত্তরবঙ্গ আখচাষী সমিতির সাধারণ সম্পাদক সুকুমার সরকার,লালপুর থানার অফিসার ইনচার্জ ফজলুর রহমান, শ্রমিক ও কর্মচারী ইউনিয়নের সভাপতি গোলাম কাওসার, সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন পিন্টু প্রমুখ।

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102