শুক্রবার, ২০ ফেব্রুয়ারী ২০২৬, ০৯:০১ অপরাহ্ন

নাটোরে ত্রিমুখী পরিবহন সংঘর্ষে ড্রাইভার সহ নিহত-২,আহত ১০

সংবাদদাতার নাম :
  • খবর আপডেট সময় : বুধবার, ১২ জানুয়ারি, ২০২২
  • ২৪৩ এই পর্যন্ত দেখেছেন

নাটোর সংবাদদাতাঃ নাটোর-রাজশাহী মহাসড়কের নাটোর তোকিয়া এলাকায় ট্রাক,বাস ও একটি পিকআপের ত্রিমুখী সংঘর্ষের ঘটনায় ট্রাক ড্রাইভার আবু মুসা ও আসাদুল নামে অপর এক কাঠ ব্যবসায়ীর মৃত্যু হয়েছে।তাদের বাড়ি ঝিনাইদহ এলাকায় বলে জানা গেছে।

নাটোর ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার আখতার হামিদ খান ও পুলিশ সূত্রে জানা গেছে, বুধবার(১২ই জানুয়ারী)ভোরে নাটোর রাজশাহী মহাসড়কের তোকিয়া এলাকার একটি পেট্রোল পাম্পের সামনে ঢাকা থেকে রাজশাহী গামী একটি যাত্রীবাহী বাস ও রাজশাহী থেকে নাটোরগামি একটি কাঠ ভর্তি ট্রাক ও একটি পিকআপ এর মধ্যে ত্রিমুখী সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই ট্রাক ড্রাইভার আবু মুসার মৃত্যু হয়।

খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস দ্রুত ঘটনাস্থলে গিয়ে উদ্ধার কার্যক্রম চালায়। আহত অবস্থায় কাঠ ব্যবসায়ী আসাদুল কে হাসপাতালে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।
এছাড়াও এ দুর্ঘটনায় সবগুলো পরিবহন মিলে অন্তত ১০ জন যাত্রী আহত হয়েছেন।আহতদেরকে নাটোর সদর হাসপাতালসহ বিভিন্ন স্থানে চিকিৎসার জন্য ভর্তি করা হয়েছে।

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102