শুক্রবার, ২০ ফেব্রুয়ারী ২০২৬, ০৯:০৭ অপরাহ্ন

ঠাকুরগাঁওয়ে মাদক ও অস্ত্রসহ ভারতীয় নাগরিক আটক

সংবাদদাতার নাম :
  • খবর আপডেট সময় : বুধবার, ১২ জানুয়ারি, ২০২২
  • ২৪২ এই পর্যন্ত দেখেছেন

ঠাকুরগাঁও সংবাদদাতাঃ ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী থানা পুলিশের বিশেষ অভিযানে ভারতীয় নাগরিকসহ ১০ জন আটক করেছে পুলিশ। এসময় তাদের কাছ থেকে অস্ত্র, গুলি এবং ইয়াবা উদ্ধার করা হয়।মঙ্গলবার (১১ জানুয়ারি) ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন বালিয়াডাঙ্গী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) হাবিবুল হক প্রধান।

পুলিশ সূত্রে জানা যায়, ঘটনার দিন ভোর রাতে গোপন সংবাদের ভিত্তিতে বালিয়াডাঙ্গির আমজানখোর ইউনিয়নে সীমান্ত এলাকায় অপরিচিত একটি মাইক্রোবাস দেখে তাদের থামতে বলা হলে, না থেকে তারা মাইক্রোবাস নিয়ে পালানোর চেষ্টা করে। মাইক্রোবাসটি আটকের সময় মাইক্রোবাস থেকে যাত্রীরা পুলিশের উপর গুলি বর্ষণ শুরু করলে পুলিশও পাল্টা ৬ রাউন্ড ফাকা গুলি ছোড়ে।

গুলাগুলির একপর্যায়ে মাইক্রোবাস থেকে পুলিশ একজন ভারতীয় নাগরিকসহ ১০ জনকে আটক করতে সক্ষম হয়। সেসময় তাদের সাথে থাকা একটি পিস্তল, দুই রাউন্ড গুলি ও ৩২ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

আটককৃতরা হলো, ভারতীয় নাগরিক গফুর আলম(২৫)।সে ভারতের উত্তর দিনাজপুর জেলার ইসলামপুর থানার নান্দাই গ্রামের জালালের ছেলে বলে জানা যায়।

আঠককৃত অন্যরা হলেন, ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গি উপজেলার আমজানখোর ইউপির বাসিন্দা দেলোয়ার হোসেন (২৮)পিতা খোরশেদ আলম, আব্দুর রাজ্জাক (২৩) পিতা সলেমান আলি, বিকাশ পাল (৩৫) পিতা দিপেন পাল, জাকির হোসেন (২৫) পিতা রফিকুল ইসঃ, হজরত আলী (২৭) পিতা কাশেম আলী, মনিরুল ইসঃ (৩২) পিতা মৃত শুকুদ্দী, বিষ্ণু পাল (২৯) পিতা কারবারু। একই উপজেলার পলাশবাড়ী ইউনিয়নের বাসিন্দা নাসিরুল ইসলাম (২৪) পিতা সামসুর রহমান, পশিরুল ইসলাম(২৮) পিতা মৃত ধন মোহাম্মদ ছাড়াও পলাতক ৯ জনের নাম উল্লেখ করে মামলা করা হয়েছে।

বালিয়াডাঙ্গি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাবিবুল হক প্রধান জানান, আসামীদের বিরুদ্ধে মাদক, অস্ত্র ও ভারতীয় নাগরিকের বিরুদ্ধে কন্ট্রোল অফ এন্ট্রিসহ মোট ৩টি মামলা দায়ের করে আটোয়ারী থানায় তাদেরকে হস্তান্তর করা হয়েছে।

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102