বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ০৯:৩৩ অপরাহ্ন
শিরোনাম :
প্যারিসে প্রদর্শিত হলো প্রামাণ্যচিত্র ভাসমান জীবন অতিবৃষ্টিতে তলিয়ে গেছে ৪শত হেক্টরের পাকা ফসল মাদকাসক্ত যুবকের ছুরিকাঘাতে পিতার পর বড়ভাইয়ের মৃত্যু প্রেস মিনিস্টার গোলাম মুর্তুজার সাথে বাংলাদেশি-আমেরিকান প্রবাসী কমিউনিটির মতবিনিময় অনুষ্ঠিত ব্রিটিশ নাগরিকত্ব জন‍্য বিয়ে প্রকাশিত ছাত্রীকে শ্লীলতাহানির দায়ে প্রধান শিক্ষক আটক পঞ্চগড়ে বজ্রপাতে এক শ্রমিকের মৃত্যু ফুয়েল কার্ড চেক করার সময় উপজেলা নির্বাহী কর্মকর্তার ওপর হামলা পানি সম্পদ প্রতিমন্ত্রীকে কটাক্ষের দায়ে যুবক আটক স্বপ্না ফিজিওথেরাপি ও হিজামা সেন্টারের বিরুদ্ধে মিথ্যা সংবাদ প্রকাশের প্রতিবাদ

ওমিক্রন: উচ্চ সতর্কতায় যুক্তরাজ্যের বেসরকারি স্বাস্থ্যসেবা

সংবাদদাতার নাম :
  • খবর আপডেট সময় : মঙ্গলবার, ১১ জানুয়ারি, ২০২২
  • ২২৯ এই পর্যন্ত দেখেছেন

যুক্তরাজ্য অফিস: করোনাভাইরাসের নতুন ধরন ওমিক্রনের কারণে বিশ্বজুড়ে আবারও কোভিড সংক্রমণ বাড়ছে, যুক্তরাজ্যও এর ব্যাতিক্রম নয়। দেশটির হাসপাতালগুলোতে কোভিড রোগী বাড়ছে। এ পরিস্থিতিতে বড় বড় বেসরকারি স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানগুলোকে জরুরি চিকিৎসা দেওয়ার প্রস্তুতিতে উচ্চ সতর্কাবস্থায় রেখেছে যুক্তরাজ্য।

কোভিড-১৯ এ আক্রান্ত হয়ে যুক্তরাজ্যে এখন পর্যন্ত এক লাখ ৫০ হাজার ১৫৪ জনের মৃত্যু হয়েছে। মৃত্যুর তালিকায় দেশটির অবস্থান সপ্তম। তাদের আগে আছে যুক্তরাষ্ট্র, ব্রাজিল, ভারত, রাশিয়া, মেক্সিকো এবং পেরু।

দেশজুড়ে লকডাউন দিয়ে নয় বরং এবার অন্যভাবে করোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতে চান ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন।

করোনাভাইরাসের অন্যান্য ধরনগুলোর তুলনায় ওমিক্রন অধিক সংক্রামক। যদিও মৃত্যুর হার কম, কিন্তু সংক্রমণ দ্রুত ছড়িয়ে পড়ার কারণে হাসপাতালগুলোতে চাপ বাড়ছে।

যে কারণে যুক্তরাজ্যের স্বাস্থ্যমন্ত্রী সাজিদ জাভিদ ন্যাশনাল হেল্থ সার্ভিসকে (এনএইচএস) দেশটির প্রাইভেট হেল্থ কোম্পানিগুলোর সঙ্গে তিন মাসের একটি জরুরি চিকিৎসা সেবা চুক্তি করার নির্দেশ দিয়েছেন। যাতে রোগীরা ক্যান্সারের অস্ত্রোপচারের মতো জরুরি চিকিৎসা সেবা পেতে পারে।

এনএইচএস ইংল্যান্ডের চিফ অপারেটিং অফিসার ডেভিড সলমান বলেন, ‘‘প্রাইভেট কোম্পানিগুলোর সঙ্গে আমাদের বর্তমান যে চুক্তি আছে তার অধীনে এরই মধ্যে কয়েক লাখ রোগী দ্রুত তাদের পরীক্ষা এবং চিকিৎসা সুবিধা পেয়েছেন। এজন্য ধন্যবাদ।

“কিন্তু ভবিষ্যতে যদি আরও বেশি হাসপাতাল ও কর্মীর প্রয়োজন পড়ার মত পরিস্থিতির উদ্ভব হয়, তাই নতুন চুক্তির মাধ্যমে বেসরকারি স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানগুলোকে প্রস্তুত রাখা হচ্ছে।”

২০২০ সালের মার্চে কোভিড-১৯ মহামারীর প্রথম ঢেউয়ের সময় থেকেই যুক্তরাজ্যের স্বাস্থ্যসেবা খাতে ব্যক্তিমালিকানাধীন কোম্পানিগুলো এনএইচএস রোগীদের জরুরি, জীবনরক্ষাকারী চিকিৎসা সেবা ও অস্ত্রোপচার করে আসছে।

প্রাইভেট কোম্পানিগুলোর প্রধান নির্বাহী পাওলো পিয়েরি বলেন, ‘‘যখন প্রয়োজন পড়বে আমরা তখনই এনএইচএসের পাশ দাঁড়াতে প্রস্তুত আছি।

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102