বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ০৯:৩৭ অপরাহ্ন
শিরোনাম :
প্যারিসে প্রদর্শিত হলো প্রামাণ্যচিত্র ভাসমান জীবন অতিবৃষ্টিতে তলিয়ে গেছে ৪শত হেক্টরের পাকা ফসল মাদকাসক্ত যুবকের ছুরিকাঘাতে পিতার পর বড়ভাইয়ের মৃত্যু প্রেস মিনিস্টার গোলাম মুর্তুজার সাথে বাংলাদেশি-আমেরিকান প্রবাসী কমিউনিটির মতবিনিময় অনুষ্ঠিত ব্রিটিশ নাগরিকত্ব জন‍্য বিয়ে প্রকাশিত ছাত্রীকে শ্লীলতাহানির দায়ে প্রধান শিক্ষক আটক পঞ্চগড়ে বজ্রপাতে এক শ্রমিকের মৃত্যু ফুয়েল কার্ড চেক করার সময় উপজেলা নির্বাহী কর্মকর্তার ওপর হামলা পানি সম্পদ প্রতিমন্ত্রীকে কটাক্ষের দায়ে যুবক আটক স্বপ্না ফিজিওথেরাপি ও হিজামা সেন্টারের বিরুদ্ধে মিথ্যা সংবাদ প্রকাশের প্রতিবাদ

বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তনে যুক্তরাজ্য সরকার ও প্রবাসীদের বিশেষ অবদান রয়েছে: সাইদা মুনা তাসনীম

সংবাদদাতার নাম :
  • খবর আপডেট সময় : মঙ্গলবার, ১১ জানুয়ারি, ২০২২
  • ২৬৫ এই পর্যন্ত দেখেছেন

ইউ কে বিডি ডেস্কঃ বাংলাদেশ হাইকমিশন, লন্ডন বঙ্গবন্ধুর ঐতিহাসিক স্বদেশ প্রত্যাবর্তন দিবস যথাযোগ্য মর্যাদায় পালন করেছে। দিবসটি উপলক্ষ্যে আয়োজিত এক অনুষ্ঠানে যুক্তরাজ্যে নিযুক্ত বাংলাদেশের হাই কমিশনার সাইদা মুনা তাসনীম বলেন, ‘‘১৯৭২ সালের ১০ জানুয়ারি জাতির পিতা বঙ্গবন্ধু শেখমুজিবুর রহমানের ঐতিহাসিক স্দেশ প্রত্যাবর্তনে এবংপরবর্তীতে পশ্চিমা বিশ্ব থেকে স্বাধীন বাংলাদেশের স্বীকৃতি ও কমনওয়েলথ এর সদস্য পদ লাভের ক্ষেত্রে যুক্তরাজ্য সরকার ও যুক্তরাজ্য প্রবাসী বাংলাদেশিদের বিশেষ অবদান রয়েছে।

হাই কমিশনার এজন্যে যুক্তরাজ্য সরকার ও যুক্তরাজ্য প্রবাসী বৃটিশ-বাংলাদেশিদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করে বঙ্গবন্ধুর সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে প্রগতিশীল, সমৃদ্ধ ও উন্নত বাংলাদেশ গড়ে তুলতে সবাইকে, বিশেষ করে তরুণ প্রজন্মের ব্রিটিশ-বাংলাদেশিদের অংশগ্রহনের আহ্বান জানান।

অনুষ্ঠানে বঙ্গবন্ধুর ঐতিহাসিক স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে দেয়া মহামান্য রাষ্ট্রপতি ও মাননীয় প্রধানমন্ত্রীর বাণীপাঠ করা হয়। দুতাবাসের কর্মকর্তা-কর্মচারিবৃন্দ অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102