

নবীগঞ্জ প্রতিনিধিঃ হবিগঞ্জ জেলার নবীগঞ্জ উপজেলা আইন শৃঙ্খলা কমিটির সভায় নবীগঞ্জ শহরকে যানজটমুক্ত, মাদক বিরোধী অভিযান, কুশিয়ারায় অবৈধ বালু উত্তোলন, গরুচোর দমনের উপর সিদ্ধান্ত ও গুরুত্বারোপ করা হয়েছে।সোমবার (১০ জানুয়ারি) সকালে কমিটির সভাপতি উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ মহিউদ্দিনের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজী মোহাম্মদ শাহেনেয়াজ এমপি।
এতে বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব ফজলুল হক চৌধুরী সেলিম, সহকারী কমিশনার ভূমি উত্তম কুমার দাশ, ভাইস চেয়ারম্যান গতি গোবিন্দ দাশ, ওসি ডালিম আহমদ, নবীগঞ্জ উপজেলা চেয়ারম্যান সমিতির সভাপতি ইমদাদুর রহমান মুকুল, সাধারণ সম্পাদক সৈয়দ খালেদুর রহমান খালেদ, নবীগঞ্জ প্রেসক্লাব সভাপতি রাকিল হোসেন, নবীগঞ্জ বাজার ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক আলহাজ্ব শাহজাহান চৌধুরী, উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মোস্তাক আহমদ মিলু,মিনিবাস মালিক সমিতির সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান সুমন, হিন্দু বৌদ্ধ খ্রীষ্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক উত্তম কুমার পাল হিমেল, ইউপি চেয়ারম্যান ইমদাদুল হক চৌধুরী, দিলাওর হোসেন, ছালিক মিয়া, নোমান আহমদ, আক্তার মিয়া ছোবা, নির্মলেন্দু দাশ রানা, সাদিকুর রহমান শিশু, হাবিবুর রহমান হাবিব, রঙ্গলাল দাশ, শাহরিয়ার নাদির সুমন প্রমূখ।
সভার শুরুতে নবীগঞ্জ প্রেসক্লাবের নব নির্বাচিত সভাপতি রাকিল হোসেনসহ ১৩ টি ইউনিয়নের নব নির্বাচিত চেয়ারম্যানকে রজনী গন্ধা ফুল দিয়ে বরন করা হয়। এছাড়া পুলিশের কাজে সক্রিয় ভুমিকা রাখায় নবীগঞ্জের ওসি মোঃ ডালিম আহমদ জেলার শ্রেষ্ট অফিসার ইনচার্জ নির্বাচিত হওয়ায় ফুল দিয়ে তাকে অভিনন্দিত করা হয়।