শুক্রবার, ২৬ জুন ২০২৬, ০৪:৪৫ অপরাহ্ন

বাংলাদেশকে ‘ডোবাচ্ছে’ বেশি আত্মবিশ্বাস

সংবাদদাতার নাম :
  • খবর আপডেট সময় : সোমবার, ১০ জানুয়ারি, ২০২২
  • ২৩০ এই পর্যন্ত দেখেছেন

স্পোর্টস ডেস্ক: মাউন্ট মঙ্গানুই টেস্ট জিতে ইতিহাস গড়া বাংলাদেশ সিরিজের দ্বিতীয় টেস্টে ক্রাইস্টচার্চে ব্যাটিংয়ে নেমেই চরম বিপদে। নিউজিল্যান্ডের করা ৫২১/৬ রানের জবাবে ব্যাটিংয়ে নেমে ১২৬ রানেই অলআউট বাংলাদেশ।

ক্রাইস্টচার্চ টেস্টের প্রথম ইনিংসে টাইগারদের ব্যাটিং ধস নিয়ে বাংলাদেশ দলের ব্যাটিং পরামর্শক অ্যাশওয়েল প্রিন্স বলেছেন, অবশ্যই আমরা হতাশ। গত সপ্তাহে আমরা দুর্দান্ত ইফোর্ট দিয়েছিলাম। আমরা কোয়ালিটি বোলিং আক্রমণের বিরুদ্ধে ১৭৩ ওভার খেলেছিলাম। আমার মনে হয় এটা স্বীকার করে নেওয়া ঠিক হবে যে, আমরা আশাই করেছিলাম নিউজিল্যান্ড খেলায় ফিরতে মরিয়া হওয়ায় সর্বশক্তি নিয়ে মাঠে নামবে। 

টাইগারদের এই দক্ষিণ আফ্রিকান কোচ আরও বলেন, যদি দুটি ম্যাচের তুলনা করেন তবে আপনি দেখতে পাবেন যে, আপনি এক নম্বর দল হলেও আপনার ফিরে আসার পথে লড়াই করা সত্যিই কঠিন। এই ম্যাচে তাদের শুরুটা হয়েছিল দুর্দান্ত। বল টু বল তারা খেলেছে। তারা আমাদের জন্য ম্যাচটা কঠিন করে তুলেছে। আমাদের আরও একটা দিন লড়তে হবে।

উইকেটের চরিত্র নিয়ে প্রিন্স বলেন, আমাদের ব্যাটিং লাইন আপ বেশ কঠিন দিন পার করেছে আজকে। অবশ্যই নিউজিল্যান্ড শুরুটা ভালো করেছে। উইকেট নিয়ে সন্দেহ ছিল। গতকাল পিচ কিছুটা নরম ছিল। কিন্তু আজ অনেক দ্রুতগতির হয়ে উঠেছে। 

ব্যাটিং পরামর্শক আরও বলেন, গতকালের নরম ভাবটার কারণে আজ কিছু বিভাজন ছিল উইকেটে। যখন পিচ একটু শক্ত এবং দ্রুতগতির হয়ে যায় এবং বল পিচে আঘাত করে, তখন এটা সত্যিই কঠিন হয়ে পড়ে। কিউইদের বলে সুইংও ছিল। তারা আজ বাস্তবিক পক্ষেই দুর্দান্ত বোলিং করেছে।

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102