সোমবার, ০২ ফেব্রুয়ারী ২০২৬, ১২:০৯ অপরাহ্ন

বিএনপির ১০ নেতার ৫ বছরের সাজা

সংবাদদাতার নাম :
  • খবর আপডেট সময় : সোমবার, ১০ জানুয়ারি, ২০২২
  • ২১৮ এই পর্যন্ত দেখেছেন

আদালত রিপোর্টার: বিএনপির ১০ নেতাকর্মীকে ৫ বছর করে কারাদণ্ড দিয়েছেন আদালত। ২০১৩ সালে ভাসানটেক থানা এলাকায় বিএনপির ডাকা হরতাল-অবরোধে ককটেল বিস্ফোরণের ঘটনায় করা মামলায় তাদের এ সাজা দেয়া হয়েছে।

একই সঙ্গে তাদের ৫ হাজার টাকা করে জরিমানাও করা হয়েছে। অনাদায়ে আরও তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।
সোমবার ঢাকার ৯নং বিশেষ ট্রাইব্যুনালের বিচারক আমিরুল ইসলাম এ রায় ঘোষণা করেন। 

সংশ্লিষ্ট আদালতের রাষ্ট্রপক্ষের আইনজীবী কারিমা আক্তার ও ওবাইদুল হক চৌধুরী এ তথ্য নিশ্চিত করেছেন।


তারা জানান, ২০১৩ সালের বিএনপির ডাকা হরতাল অবরোধে ককটেল বিস্ফোরণের ঘটনায় বিএনপির ১০ নেতাকর্মীর পাঁচ বছর করে কারাদণ্ড একই সঙ্গে ১৪ জনকে খালাসের আদেশ দিয়েছেন আদালত।’

দণ্ডিত আসামিরা হলেন— সুমন চন্দ্র, জসিম, আমিনুল, সোহেল, কাউছার, জুয়েল, আব্দুর রহমান, শহীদ, মহসিন ও লিটন।
খালাস পাওয়া ব্যক্তিরা হলেন— ইসমাইল, আজাদ, বকুল হোসেন, নজরুল ইসলাম, নাডু জামান, আব্দুল কালাম, জিলাফি বাচ্চু, বিকু জামান, জলিল ইসলাম, ফিরোজ, শামীম, কালা বাচ্চু, আলতাফ হোসেন ও সিরাজুল ইসলাম।

মামলার অভিযোগে বলা হয়, ২০১৩ সালে ২৬ নভেম্বর বিএনপিসহ ১৮ দলের ডাকা হরতাল-অবরোধের সময় আসামিরা ভাসানটেক থানার ভাসানটেক মোড়ে নাশকতা সৃষ্টি করতে ককটেল বিস্ফোরণ ঘটায়। এ ঘটনায় ভাসানটেক থানার উপপরিদর্শক জাহিদুল ইসলাম বাদী হয়ে বিস্ফোরক আইনে একটি মামলা করেন।  

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102