বুধবার, ১১ মার্চ ২০২৬, ০২:৫৪ অপরাহ্ন
শিরোনাম :
হৃদয়ে শ্রীমঙ্গলের উদ্যোগে খাদ্য সামগ্রী বিতরণ অনুষ্ঠিত বিভিন্ন কর্মসূচির মধ্যদিয়ে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালিত প্রবাসীদের অর্থায়নে খাদ‍্য সামগ্রী ও ঈদ উপহার বিতরণ অনুষ্ঠিত বীর মুক্তিযোদ্ধা আবু সাঈদের দাফন রাষ্ট্রীয় মর্যাদায় সম্পন্ন হযরত শাহ জালাল (র.) মাজারে রাজনৈতিক শ্লোগানের নিন্দা ও প্রতিবাদ বঙ্গবন্ধুর ৭ মার্চের ঐতিহাসিক ভাষণ ট্রলি সেবায় টাকা আদায়ে নিষেধাজ্ঞায় স্বেচ্ছাসেবকদের ক্ষোভে গ্রেটার সিলেট ডেভেলপমেন্ট এন্ড ওয়েলফেয়ার কাউন্সিল সাউথ ওয়েষ্ট রিজিওনের ইফতার মাহফিল অনুষ্ঠিত সোয়ানসি মৌলভীবাজার এসোসিয়েশনের ইফতার পার্টি অনুষ্ঠিত যশোরে হোটেল থেকে ব্যবসায়ীর মৃতদেহ উদ্ধার

প্রবাসীদের মুক্তিযুদ্ধের সংগঠক হিসাবে স্বীকৃতি দেয়া হবে: সাইদা মুনা তাসনীম

সংবাদদাতার নাম :
  • খবর আপডেট সময় : সোমবার, ১০ জানুয়ারি, ২০২২
  • ২৫৫ এই পর্যন্ত দেখেছেন

বদরুল মনসুর: একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটি যুক্তরাজ্য শাখার ওয়েবিনারে বৃটেনে বাংলাদেশের রাষ্ট্রদূত হ্যার এক্সেলেন্সি সাইদা মুনা তাসনীম, প্রধান অতিথির বক্তব্যে ব্রিটেনে ১৯৭১ সালে প্রবাসী বাঙালি ভাই ও বোনদের ত্যাগ,বাংলাদেশের আন্দোলনে তাদের সক্রিয় অংশগ্রহণকে শ্রদ্ধার সাথে স্মরণ করে বলেন, প্রবাসী মুক্তিযুদ্ধের সংগঠকদের স্বীকৃতি দেয়ার লক্ষে বাংলাদেশের প্রধান মন্ত্রী শেখ হাসিনা উদ্যেগ নিচ্ছেন ।

ঐতিহাসিক ৮ জানুয়ারী’ অর্থ্যাৎ ১৯৭২ বঙ্গবন্ধুর মুক্তি পাওয়ার পর লন্ডনে প্রত্যাবর্তন উপলক্ষ্যে একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটি যুক্তরাজ্য শাখার এক ওয়েবিনার অনুষ্টানে উপরোক্ত কথা বলেন হাই কমিশনার মুনা।

উল্লেখ্য যে, পাকিস্তানের কারাগার থেকে মুক্তি পাওয়ার পর লন্ডনেই প্রথম আসেন। কারণ বাংলাদেশের পর সবচেয়ে বেশি বাঙালির বসবাস ছিল তখন ব্রিটেনে। ব্রিটেন প্রবাসীদের সঙ্গে বঙ্গবন্ধুর ছিল আত্মিক যোগাযোগ, তাই তিনি বেছে নিয়েছিলেন লন্ডনকে।

যুক্তরাজ্যে মুক্তিযুদ্ধের বীরত্বগাঁথা নিয়ে একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটি যুক্তরাজ্য শাখার ‘তৃতীয় বাংলায় মুক্তিযুদ্ধ ও বঙ্গবন্ধু’ শীর্ষক  অনলাইন অনুষ্ঠানে সভাপতিত্ব ও সঞ্চালনা করেন যুক্তরাজ্য  নির্মূল কমিটির কার্যকরী সভাপতি সৈয়দ এনামুল 
ইসলাম।

অনুষ্টানে বিশেষ অতিথি শহীদজায়া শ্যামলী নাসরীন চৌধুরী সবাইকে সুখী সমৃদ্ধ অসাম্প্রদায়িক বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়ার কাজে আত্মনিয়োগ করার আহ্বান জানান। যুক্তরাজ্য নির্মূল কমিটির প্রচার সম্পাদক আসম মাসুম বঙ্গবন্ধুর লন্ডনে আগমন, হোটেল আসা এবং সেখান থেকেই বিশ্ববাসীর প্রতি তার প্রথম প্রেস কনফারেন্সের তথ্যগুলি তুলে ধরেন।

অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন বিলেতে মুক্তিযুদ্ধের অন্যতম শীর্ষ সংগঠক হাবিব রহমান, মাহমুদ এ রউফ, যুক্তরাজ্য নির্মূল কমিটির সহ সভাপতি নিলুফা ইয়াসমিন হাসান ও বিলেতে মুক্তিযুদ্ধের গবেষক ফারুক আহমেদ।

চলচ্চিত্রকার মকবুল চৌধুরী বিলেতে মুক্তিযুদ্ধ নিয়ে তাঁর প্রামাণ্য চলচ্চিত্র ‘নট এ পেনি, নট এ গান’ এর অংশবিশেষ দেখান ও এর পটভুমি বর্ণনা করেন।  

অনুষ্টানে কবি শামসুর রাহমানের ‘স্বাধীনতা তুমি’ কবিতা আবৃত্তি এবং শহীদ জায়া শ্যামলী নাসরীন চৌধুরীর একাত্তরের স্মৃতিকথা থেকে পাঠ করেন বাচিক শিল্পী মুনিরা পারভীন। কবি নির্মলেন্দু গুণের ‘স্বাধীনতা এই শব্দটি কিভাবে আমাদের হলো’ কবিতা আবৃত্তি করেন আবৃত্তিকার শাহাব আহমেদ বাচ্চু। বিলেতে নতুন প্রজন্মের সঙ্গীতশিল্পী নাফিস জয় মুক্তিযুদ্ধে শহীদদের স্মরণে গেয়ে শোনান কালজয়ী দেশত্ববোধক গান ‘যে মাটির বুকে ঘুমিয়ে আছে লক্ষ মুক্তি সেনা.. ‘।

 ১৯৭১ সালে বিলেতে প্রবাসী নারীদের উজ্জ্বল ভুমিকা বর্ননা করে ও অনুষ্ঠানের সকল অংশগ্রহণকারীদের ধন্যবাদ জানিয়ে অনুষ্ঠানের সমাপ্তি  ঘোষণা করেন বিশিষ্ট সাংবাদিক ও যুক্তরাজ্য ঘাতক দালাল নির্মূল কমিটির  সহসভাপতি নিলুফা ইয়াসমিন হাসান।

অনুষ্টানে একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটি ওয়েলসের সভাপতি মোহাম্মদ মকিস মনসুর সহ বৃটেনের বিভিন্ন শহর থেকে অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102