মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ০৬:৩৭ পূর্বাহ্ন

আমি মুসলিম: সাফ জবাব দিলেন গওহর খান

সংবাদদাতার নাম :
  • খবর আপডেট সময় : সোমবার, ১০ জানুয়ারি, ২০২২
  • ৩১৬ এই পর্যন্ত দেখেছেন

বিনোদন ডেস্ক: আলোচিত ভারতীয় অভিনেত্রী গওহর খান ভারতের হিন্দু ও মুসলমানদের জন্য পৃথক পারিবারিক আইন নিয়ে এক নেটিজেনের টুইটার পোস্টের জবাব দিয়ে ফের শিরোনামে এসেছেন। ভারতীয় সংবাদমাধ্যম জিনিউজ রোববার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে। 

আশা জাদেজা মোতওয়ানি নামে এক নেটিজেন ৮ জানুয়ারি তার ভ্যারিফাইড টুইটার পোস্টে লিখেছিলেন,  বাইরের বিশ্বের মানুষ ভারতের এই পৃথক পারিবারিক আইনের ব্যাপারে কিছু জানে না। হিন্দুদের সেক্যুলার কোড মেনে চলতে হয়। কিন্তু মুসলিমরা চারটি বিয়ে করতে পারে এবং শরীয়ার নামে তাদের স্ত্রী কন্যাদেরও শিক্ষার অধিকার থেকে বঞ্চিত করা হয়।  সব ভারতীয়দের জন্য একটি একক সিভিল কোড জারি করতে হবে। 

ওই টুইটারের জবাবে গওহর খান লিখেছেন, হেই লুজার, আমি একজন মুসলিম। আর কেউ আমাদের অধিকার কেড়ে নিতে পারে না। ভারত ধর্মনিরপেক্ষ রাষ্ট্র, এখানে গণতন্ত্র আছে, আপনার প্রত্যাশিত একনায়কত্ব নয়! তাই নিজের মার্কিনি স্ট্যাটাস নিয়েই সুখে থাকুন। আর আমার দেশ নিয়ে হিংসা ছড়ানো বন্ধ করুন।

২০১৩ সালে বিগবগ সিজন সেভেনে জিতে আলোচনায় আসেন তিনি।  ‘গেম’, ‘ইশাকজাদে’, ‘ফিভার’, ‘বদ্রিনাথ কি দুলহানিয়া’ এবং ‘বেগম জান’ সিনেমায় অভিনয় করেছেন এই অভিনেত্রী।

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102