বুধবার, ১৫ এপ্রিল ২০২৬, ০৪:৩৫ পূর্বাহ্ন

বীর মুক্তিযোদ্ধা রতন কুমারের মৃত্যুতে শোক

সংবাদদাতার নাম :
  • খবর আপডেট সময় : রবিবার, ৯ জানুয়ারি, ২০২২
  • ৩৭৭ এই পর্যন্ত দেখেছেন

ঠাকুরগাঁও সংবাদদাতাঃ ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলার নেকমরদ টাওয়ার পাড়া এলাকার বীর মুক্তিযোদ্ধা রতন কুমার ভক্ত (৭৫) শনিবার (৮ জানুয়ারি) সকাল ৭ টায় হৃদরোগে আক্রান্ত হলে চিকিৎসার জন্য তাকে ন্যাসনাল হার্ট ফাউন্ডেশনে ভর্তি করা হঁয়।চিকিৎসাধীন অবস্থায় সকাল ৯টায় তিনি পরলোক গমন করেন। (দিব্যান লোকান্ স গচ্ছতু) মৃত্যুকালে তিনি স্ত্রী, ১ ছেলে ও ১ মেয়েসহ অনেক আত্মীয়- শুভাকাঙ্ক্ষী রেখে গেছেন।

রাণীশংকৈলের বীর মুক্তিযোদ্ধা হবিবুর রহমান মুক্তিযোদ্ধা রতন কুমার ভক্তের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করছেন।

পরিবার সুত্রে জানা গেছে, মুক্তিযোদ্ধা রতন কুমারের মরদেহ ঢাকা থেকে তার নিজ বাড়িতে পৌঁচ্ছাবার পর আগামীকাল রবিবার ৯ জানুয়ারি রাষ্ট্রীয় মর্যাদা শেষে তার শেষকৃত্য সম্পন্ন হবে।

তিনি গত মঙ্গলবার ৪ জানুয়ারি সন্ধায়  মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ে তার নিজ কাজে রাণীশংকৈল থেকে ঢাকা যান। 

তাঁর মৃত্যুতে উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড গভীর শোক প্রকাশ করেছেন।

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102