শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ০২:০৭ পূর্বাহ্ন
শিরোনাম :
আওয়ামী লীগ নিষিদ্ধের প্রতিবাদে নিউইয়র্কে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত দলিল লেখক সমিতির সভাপতি সামসুল হক ও সম্পাদক গোলাম রাব্বানি নির্বাচিত খাল খননে অনিয়মের সংবাদ প্রকাশের জেরে সাংবাদিকের উপর হামলা লোকসভা নির্বাচন উপলক্ষে বাংলাবান্ধা স্থলবন্দরে তিন দিন আমদানি-রপ্তানি বন্ধ ঘোষণা পার্বত্য মন্ত্রীর সাথে কানাডিয়ান হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত অস্ত্রসহ আন্তঃজেলা ডাকাত দলের ১০ সদস্য গ্রেফতার ইনসানিয়া স্পেশালাইজড হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারের যাত্রা শুরু ওয়েলস পার্লামেন্টের এমপি প্রার্থী সাংবাদিক হারুন-অর- রশিদ মুক্তিযুদ্ধের ইতিহাস সংরক্ষণ ও ঐতিহাসিক স্থাপনা রক্ষার দাবী সেনাবাহিনী কর্তৃক শিক্ষার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত

সিলেট ও মৌলভীবাজারে সরকারি সফরে আসছেন প্রধানমন্ত্রীর প্রটোকল অফিসার আবু জাফর রাজু

সংবাদদাতার নাম :
  • খবর আপডেট সময় : শনিবার, ৮ মে, ২০২১
  • ২৬৩ এই পর্যন্ত দেখেছেন

স্টাফ রিপোর্টার: সিলেট ও মৌলভীবাজারে ১৯ দিনের সফরে আসছেন প্রধানমন্ত্রীর প্রটোকল অফিসার-২ আবু জাফর রাজু। শনিবার (৮মে) তিনি ঢাকা থেকে সড়ক পথে নিজ বাসভবন কুলাউড়ায় আসবেন। বৃহস্পতিবার (৬ মে ) সফরের বিষয়টি নিশ্চিত করেছেন তিনি। পরিচালক প্রশাসন স্বাক্ষরিত এক পরিপত্র থেকে জানা যায়, শনিবার ( ৮মে) সকালে ঢাকা থেকে সড়ক পথে মৌলভীবাজার হয়ে কুলাউড়ায় আসবেন তিনি। পরদিন রোববার (৯মে ) দুপুর ২টায় উপজেলা কমপ্লেক্সে স্থাপিত জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ ও শ্রদ্ধা নিবেদন করেন। ওইদিন বিকেল ৩টায় জাতির পিতা বঙ্গবন্ধুর স্নেহধন্য, সাবেক সংসদ সদস্য মরহুম আব্দুল জব্বার সাহেবের কবরস্থানে পুষ্পস্তবক অর্পণ, ফাতেহা পাঠ ও মােনাজাত করবেন। ১১মে (মঙ্গলবার) পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে গরীব, অসহায় ও দুঃস্থদের উপহার সামগ্রী বিতরণ অনুষ্ঠানে অংশগ্রহণ করবেন। এরপর ১৮মে মঙ্গলবার সকাল সাড়ে ১১টায় মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক শীর্ষক প্রকল্প এবং টেকনিক্যাল স্কুল ও কলেজ (টিএসসি) স্থাপন প্রকল্প পরিদর্শন করবেন। ১৯ মে বুধবার সকাল সাড়ে ১১টায় আশ্রায়ন-২ প্রকল্পের মাধ্যমে “মুজিব” শতবর্ষ উপলক্ষে ভূমিহীন ও গৃহহীনদের গৃহ নির্মাণ প্রকল্প পরিদর্শন করবেন। এছাড়াও তিনি বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক অনুষ্ঠানে অংশগ্রহণ করবেন। ২০ মে বৃহস্পতিবার কুলাউড়া হতে সিলেটের উদ্দেশে যাত্রা এবং সিলেট সার্কিট হাউজে অবস্থান ও রাত্রি যাপন। ২৬ মে মঙ্গলবার বিকেল ৪টায় সিলেট হতে ঢাকা উদ্দেশে যাত্রা করবেন তিনি।

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102