

ঠাকুরগাঁও সংবাদদাতাঃ ঠাকুরগায়ের রানীশংকৈলে স্বল্প মুল্যে বাহারী রকমের খাবার পরিবেশন করার প্রত্যয়ে টোকিও রেষ্ঠুরেন্টের উদ্ভোধন করা হয়েছে।
৭ জানুয়ারী (শুক্রবার) বিকেলে উপজেলার পৌর শহরের বানিজ্যিক প্রান কেন্দ্রে যাবতীয় ভিআইপি চাইনিজ খাদ্য সামগ্রী নিয়ে টোকিও নামে এক রেষ্টুরেন্টের উদ্ভোধন করা হয়েছে।
রেষ্টুরেন্টের আনুষ্ঠানিক উদ্ভোধন ঘোষনা করেন ঠাকুরগাঁও-৩ আসনের সাবেক সংসদ সদস্য অধ্যাপক ইয়াশিন আলী।উদ্ভোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্হিত ছিলেন উপজেলা আঃলীগ সভাপতি সাবেক উপজেলা চেয়ারম্যান অধ্যক্ষ সইদুল হক।এসময় অন্যান্যদের মধ্যে উপস্হিত ছিলেন আঃলীগ সম্পাদক তাজ উদ্দীন আহম্মদ,পৌর মেয়র আলহাজ্ব মোস্তাফিজুর রহমান,পৌর আওয়ামীলীগ সভাপতি জাহাঙ্গীর আলম,অধ্যাপক আনোয়ারুল ইসলাম,বিশিষ্ট সাংস্কৃতিক ব্যাক্তিত্ব প্রভাষক প্রশান্ত বসাক, বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক বৃন্দ সহ স্হানীয় গন্যমান্য ব্যাক্তিবর্গরা।
টোকিও রেষ্টুরেন্টের সত্বাধিকারী দেলুয়ার হোসেন বলেন, স্বল্প মুল্যে বাহারী রকমারী চাইনিজ খাবার পরিবেশন করে একটা র্দীঘদিনের স্বপ্ন বাস্তোবায়িত করতে যাচ্ছি যা এলাকায় দৃষ্টান্ত রাখবে।