শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ০১:১১ পূর্বাহ্ন

ব্রিটেন রানির অ্যাওয়ার্ড পেলেন প্রবাসী ২ বাংলাদেশি

সংবাদদাতার নাম :
  • খবর আপডেট সময় : শুক্রবার, ৭ জানুয়ারি, ২০২২
  • ৩১১ এই পর্যন্ত দেখেছেন

যুক্তরাজ্য অফিস: বছরের শুরুতে ব্রিটেন রাণীর এমবিই খেতাব পেলেন শেহরিন সেলিম ও বিইএম অর্জন করেন মোহাম্মদ আফরোজ। এ রিপোর্টটি লেখার পূর্ব পর্যন্ত দুইজন ব্রিটিশ বাঙালির ব্রিটেন রাণী কর্তৃক এসব অ্যাওয়ার্ড পাওয়ার তথ্য জানা গিয়াছে।

ব্রিটেনের রানির জন্মদিন ও নববর্ষে প্রতি বছর সমাজের বিভিন্ন ক্ষেত্রে অবদানের জন্য ‘এমবিই’ ও অন্যান্য  অ্যাওয়ার্ড দেওয়া হয়। এরই ধারাবাহিকতায় এ বছর শেহরিন সেলিম রিপন ব্রিটেন রাণীর এমবিই ও বিইএম অর্জন  করেছেন মোহাম্মদ আফরোজ।

মো. শেহরিন সেলিম (রিপন), যুক্তরাজ্যের পূর্ব লন্ডনের সুবিধাবঞ্চিত সম্প্রদায়ের সেবার জন্য লন্ডন, গ্রেটার লন্ডন নতুন বছরে মেম্বার অব দ্য মোস্ট এক্সেলেন্ট অর্ডার অব দ্য ব্রিটিশ অ্যাম্পায়ার (এমবিই) খেতাবে ভূষিত হয়েছেন।

এছাড়াও পূর্ব লন্ডনের উডফোর্ডের বাসিন্দা মো. শেহরিন সেলিম রিপনের কমিউনিটিতে বেশ সুপরিচিতি রয়েছে। তিনি যুক্তরাজ্যে সর্ব ইউরোপিয়ান বঙ্গবন্ধু পরিষদ, জাতীয় চারনেতা পরিষদের সহ-সভাপতি হিসেবে এবং বাংলাদেশে ‘শহিদ ক্যাপটেন মনসুর আলী ফাউন্ডেশন বাংলাদেশ’ এর সভাপতির দায়িত্ব পালনের মাধ্যমে বিভিন্ন সামাজিক ও মানবিক কল্যাণে কাজ করে যাচ্ছেন।

উল্লেখ্য, বাংলাদেশের জাতীয় নেতা, বঙ্গবন্ধুর ঘনিষ্ঠ সহচর, বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শহিদ ক্যাপ্টেন এম মনসুর আলীর দৌহিত্র, আওয়ামী লীগের সাবেক প্রেসিডিয়াম সদস্য ড. মো. সেলিমের ছেলে হলেন মো. শেহরিন সেলিম রিপন।

ইংল্যান্ডে ব্রিটিশ অ্যাম্পায়ার মেডেল অর্জন করেছেন মোহাম্মদ আফরোজ। ইংল্যান্ডে রানিংম্যান হিসেবে সমধিক পরিচিত কমিউনিটি এক্টিভিস্ট ব্রিটিশ-বাংলাদেশি মোহাম্মদ আফরোজ মিয়া। তিনি করোনা মহামারী শুরুর পর মানুষের কল্যানে বিশেষ ভূমিকা রাখার স্বীকৃতি স্বরূপ ব্রিটিশ অ্যাম্পায়ার মেডেল (বিইএম) খেতাব  অর্জন করেছেন।

তহবিল সংগ্রহ ও ওল্ডহ্যাম ও বৃহত্তর ম্যানচেস্টারে করোনাকালীন সময়ে সেবা দেওয়ায় ওল্ডহ্যামের বাসিন্দা ৪৯ বয়সী মোহাম্মদ আফরোজ মিয়াকে এবার ইংরেজি নব বর্ষের সম্মাননার অংশ হিসেবে সম্মানসূচক বিইএম অ্যাওয়ার্ড প্রদান করা হয়।

আফরোজ মিয়ার বাড়ি বাংলাদেশের হবিগঞ্জ জেলার নবীগঞ্জ উপজেলায়। তিনি বর্তমানে ইংল্যান্ডের ওল্ডহ্যাম শহরের বাসিন্দা এবং দুই ছেলে ও দুই মেয়ের জনক।

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102