বুধবার, ১১ মার্চ ২০২৬, ০২:৪৯ অপরাহ্ন
শিরোনাম :
হৃদয়ে শ্রীমঙ্গলের উদ্যোগে খাদ্য সামগ্রী বিতরণ অনুষ্ঠিত বিভিন্ন কর্মসূচির মধ্যদিয়ে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালিত প্রবাসীদের অর্থায়নে খাদ‍্য সামগ্রী ও ঈদ উপহার বিতরণ অনুষ্ঠিত বীর মুক্তিযোদ্ধা আবু সাঈদের দাফন রাষ্ট্রীয় মর্যাদায় সম্পন্ন হযরত শাহ জালাল (র.) মাজারে রাজনৈতিক শ্লোগানের নিন্দা ও প্রতিবাদ বঙ্গবন্ধুর ৭ মার্চের ঐতিহাসিক ভাষণ ট্রলি সেবায় টাকা আদায়ে নিষেধাজ্ঞায় স্বেচ্ছাসেবকদের ক্ষোভে গ্রেটার সিলেট ডেভেলপমেন্ট এন্ড ওয়েলফেয়ার কাউন্সিল সাউথ ওয়েষ্ট রিজিওনের ইফতার মাহফিল অনুষ্ঠিত সোয়ানসি মৌলভীবাজার এসোসিয়েশনের ইফতার পার্টি অনুষ্ঠিত যশোরে হোটেল থেকে ব্যবসায়ীর মৃতদেহ উদ্ধার

কানাডায় ওমিক্রন আক্রান্তের রেকর্ড

সংবাদদাতার নাম :
  • খবর আপডেট সময় : শুক্রবার, ৭ জানুয়ারি, ২০২২
  • ২৪২ এই পর্যন্ত দেখেছেন

রাজীব আহসান, কানাডা থেকে: কানাডায় কোভিড-১৯ এর নতুন ভ্যারিয়েন্ট ওমিক্রন দিন দিন বেড়েই চলেছে। কানাডার বিভিন্ন প্রদেশের মধ্যে গত কয়েক দিনের তুলনায় আলবার্টা প্রদেশে আজ ৪ হাজার ৭৫২ নতুন শনাক্ত হয়ে রেকর্ড করেছে। আলবার্টা হেলথের চিফ মেডিকেল অফিসার ডা. ডিনা হিনশ আজ হেলথ আপডেটে জানিয়েছেন, আলবার্টায় ৪৭০ জন হাসপাতালে আছেন। এর মধ্যে ৭২ জন আইসিইউ কেয়ার ইউনিটে ভর্তি। তিনি দুঃখের সঙ্গে জানিয়েছেন ২৪ ঘণ্টায় আলবার্টায় ১১ জন মৃত্যুবরণ করেছেন।

কানাডার বিভিন্ন প্রদেশে আবারো জনমনে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। নতুন এই ভ্যারিয়েন্ট থেকে সতর্ক থাকতে ইতোমধ্যেই প্রদেশের প্রধানরা বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছে। বুধবার (৫ জানুয়ারি) থেকে অন্টারিওতে দুই সপ্তাহের জন্য বন্ধ করে দেওয়া হয়েছে- শিক্ষাপ্রতিষ্ঠান, রেস্তোরাঁ এবং বারগুলোতে ইনডোর ডাইনিং, জিম, অ-জরুরি চিকিৎসা জন্য হাসপাতালসহ অন্যান্য প্রতিষ্ঠান।

কানাডায় বুধবার একদিনে রেকর্ড সংখ্যক করোনা রোগী শনাক্ত হয়েছেন। এর মধ্যে আলবার্টা, অন্টারিও, কুইবেক ও ব্রিটিশ কলাম্বিয়ায় সবচেয়ে বেশি রোগী শনাক্ত হয়েছে।

অন্যদিকে কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো বলেছেন- কোথাও যাওয়ার সময় এটা নয়। ভ্রমণ সংশ্লিষ্ট সংক্রমণ ঠেকাতে মন্ত্রী ডুকলোস বলেছেন ফেডারেল সরকার ভ্রমণ নির্দেশিকা পরিবর্তনের কথা ভাবছে। উল্লেখ্য, কানাডায় নতুন করে ওমিক্রন ভাইরাস বেড়ে যাওয়ায় অনেকেই তাদের ভ্রমণ বাতিল করেছেন। 

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102