সোমবার, ০২ ফেব্রুয়ারী ২০২৬, ১০:৩৩ পূর্বাহ্ন

দেশকে অনিশ্চয়তার দিকে ঠেলে দিচ্ছে সরকার: ফখরুল

সংবাদদাতার নাম :
  • খবর আপডেট সময় : বৃহস্পতিবার, ৬ জানুয়ারি, ২০২২
  • ১৮৯ এই পর্যন্ত দেখেছেন

স্টাফ রিপোর্টার: দেশকে সরকার ক্রমান্বয়ে এক ভয়াবহ অনিশ্চয়তার দিকে ঠেলে দিচ্ছে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

বৃহস্পতিবার রাতে গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিবৃতিতে এ মন্তব্য করেন তিনি।

‘বুধবার চট্টগ্রাম মহানগর বিএনপি আয়োজিত ‘গণতন্ত্র হত্যা দিবস’ উপলক্ষে শান্তিপূর্ণ মানববন্ধন কর্মসূচিতে বিনা উস্কানিতে পুলিশ হামলা করে ৪০ নং ওয়ার্ড বিএনপির সভাপতি মো. হারুন ও চট্টগ্রাম উত্তর জেলা যুবদলের যুগ্ম সম্পাদক নুরুল হুদাসহ অর্ধশতাধিক নেতাকর্মীকে গ্রেপ্তার এবং চট্টগ্রাম মহানগর বিএনপির আহ্বায়ক ডা. শাহাদাত হোসেন, সদস্য সচিব আবুল হাশেম বক্কর, যুগ্ম আহ্বায়ক এম এ আজিজসহ মোট ৭৫ নেতাকর্মীর বিরুদ্ধে বানোয়াট মামলা দায়েরের ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে’ এ বিবৃতি দেন ফখরুল।’

আওয়ামী সরকারের ফ্যাসিবাদী আচরণই এখন বিপজ্জনক রূপ নিয়েছে মন্তব্য করে তিনি বলেন, দেশকে এরা (সরকার) ক্রমান্বয়ে এক ভয়াবহ অনিশ্চয়তার দিকে ঠেলে দিচ্ছে। 

মির্জা ফখরুল বলেন, মানুষের ভোটের অধিকারকে তুচ্ছ জ্ঞান এবং গণতান্ত্রিক অধিকারের প্রতি তাদের অগ্রাহ্যের কারণে সমগ্র দেশটাই এখন বিষাক্ত কারাগারে পরিণত হয়েছে। ধারাবাহিকভাবে বিএনপিসহ বিরোধী দলগুলোর নেতাকর্মীদেরকে গ্রেপ্তার এবং তাদের বিরুদ্ধে মিথ্যা ও কাল্পনিক কাহিনী তৈরি করে মামলা দায়ের করা হচ্ছে, কারান্তরীণ করা হচ্ছে। 

ভুয়া, বানোয়াট ও সাজানো মামলায় ৪৯ জন নেতাকর্মীকে গ্রেপ্তার করে কারাগারে প্রেরণ এবং চট্টগ্রাম মহানগর বিএনপির আহ্বায়ক ডা. শাহাদাত হোসেনসসহ ৭৫ জন নেতাকর্মীর বিরুদ্ধে বানোয়াট মামলা দায়েরের ঘটনা বর্তমান জনবিচ্ছিন্ন সরকার কর্তৃক সংঘটিত অপকর্মগুলোরই ধারাবাহিকতা।

বর্তমান সরকারের সকল অপকর্ম ও দু:শাসন রুখে দিতে জনগণ এখন ঐক্যবদ্ধ বলেও হুঁশিয়ারি উচ্চারণ করে তিনি।

বিএনপি মহাসচিব অবিলম্বে ডা. শাহাদাতসহ ৭৫ জনের বিরুদ্ধে দায়েরকৃত বানোয়াট ও মিথ্যা মামলা প্রত্যাহার এবং গ্রেপ্তারকৃত নেতৃবৃন্দের নি:শর্ত মুক্তির জোর দাবি জানান।

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102