বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ১১:৫৬ অপরাহ্ন

যুক্তরাজ্যে অস্বাভাবিকভাবে হাসপাতালে ভর্তি বেড়েছে

সংবাদদাতার নাম :
  • খবর আপডেট সময় : বৃহস্পতিবার, ৬ জানুয়ারি, ২০২২
  • ২১৮ এই পর্যন্ত দেখেছেন

যুক্তরাজ্য অফিস: করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে যুক্তরাজ্যে হাসপাতালে ভর্তি অস্বাভাবিকভাবে বেড়েছে। দেশটির স্বাস্থ্য সেবা দপ্তর জানিয়েছে, যে সংখ্যক মানুষ বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন, তা গত ফেব্রুয়ারির পর সর্বোচ্চ।

আল জাজিরার প্রতিবেদনে বৃহস্পতিবার বলা হয়, বিশ্বব্যাপী করোনার নতুন ধরন ওমিক্রনের সংক্রমণ বেড়ে যাওয়ায় বিভিন্ন দেশ নতুন করে কঠিন বিধিনিষেধ আরোপ করছে।

ভারতে করোনা বেড়ে যাওয়ার জেরে নির্বাচনে মিছিল-সমাবেশ নিষিদ্ধ করা হয়েছে। চীন এগোচ্ছে তার ‘জিরো-কোভিড’ নীতি নিয়ে।

জানা যায়, গত ৪ জানুয়ারি পর্যন্ত কোভিড-১৯ আক্রান্ত হয়ে যুক্তরাজ্যে হাসপাতালে ভর্তি হয়েছেন ১৭ হাজার ২৭৬ জন। গত দুই দিনে এ সংখ্যা আরও বেড়েছে।

যুক্তরাজ্যে একদিনে নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন ১ লাখ ৯৪ হাজার ৭৪৭ জন। এ ভাইরাস প্রাণ কেড়ে নিয়েছে ৩৪৩ জনের।

পুরো মহামারি পর্বে যুক্তরাজ্যে এখন পর্যন্ত ১ কোটি ৩৮ লাখ ৩৫ হাজার ৩৩৪ জন করোনায় আক্রান্ত হয়েছেন; মৃত্যু হয়েছে ১ লাখ ৪৯ হাজার ২৮৪ জনের।

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102