রবিবার, ২৯ মার্চ ২০২৬, ০৭:১০ পূর্বাহ্ন

সশস্ত্র বাহিনীর ইতিহাস জানাবে বঙ্গবন্ধু সামরিক জাদুঘর: প্রধানমন্ত্রী

সংবাদদাতার নাম :
  • খবর আপডেট সময় : বৃহস্পতিবার, ৬ জানুয়ারি, ২০২২
  • ২৭৬ এই পর্যন্ত দেখেছেন

স্টাফ রিপোর্টার: বঙ্গবন্ধু সামরিক জাদুঘর উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মুক্তিযুদ্ধের ইতিহাস এবং সেনা, নৌ ও বিমানবাহিনী সম্পর্কে নতুন প্রজন্মের কাছে তুলে ধরতেই এই জাদুঘরের যাত্রা। 

বৃহস্পতিবার গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে তিনি এই জাদুঘর উদ্বোধন করেন।

উদ্বোধনের পর প্রধানমন্ত্রী তিন বাহিনীর প্রধানসহ সবাইকে শুভেচ্ছা জানান। সেই সঙ্গে সবাইকে নতুন বছরের শুভেচ্ছা জানান।

এ সময় তিনি এই জাদুঘরকে সশস্ত্র বাহিনীর জন্য মাইলফলক হিসেবে উল্লেখ করেন।

প্রধানমন্ত্রী বলেন, মুক্তিযুদ্ধের ইতিহাস ও সেনা, নৌ এবং বিমানবাহিনী সম্পর্কে শিশু ও নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে এই সামরিক জাদুঘর বিশেষ ভূমিকার রাখবে। আবার যারা মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছেন এবং বিভিন্ন সময় দেশের জন্য বিশেষ অবদান রেখেছেন, দেশে-বিদেশে শান্তিরক্ষা মিশনে কাজ করেছেন তাদের জন্য এই বঙ্গবন্ধু সামরিক জাদুঘর একটি প্রেরণা ও আত্মতৃপ্তির জায়গা হবে বলেও উল্লেখ করেন প্রধানমন্ত্রী।

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102