সোমবার, ০২ ফেব্রুয়ারী ২০২৬, ০৮:৪৯ পূর্বাহ্ন

ছাত্রলীগের দু’গ্রুপের সংঘর্ষ, লেখকসহ ৮ জন আহত

সংবাদদাতার নাম :
  • খবর আপডেট সময় : মঙ্গলবার, ৪ জানুয়ারি, ২০২২
  • ২২৫ এই পর্যন্ত দেখেছেন

স্টাফ রিপোর্টার: বাংলাদেশ ছাত্রলীগের ৭৪ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অপরাজেয় বাংলায় আয়োজিত আনন্দ শোভাযাত্রার অনুষ্ঠানে দুই গ্রুপের সংঘর্ষ হয়েছে। এতে ছাত্রলীগের সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্যসহ ৭/৮ জন নেতাকর্মী আহত হয়েছেন। 

মঙ্গলবার দুপুর দুইটায় এই সংঘর্ষ হয়। সংঘর্ষের পর দুই গ্রুপই তাদের স্থান ত্যাগ করে। 

প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানের শুরুতে বটতলার পাদদেশে কবি জসীম উদ্দীন হল ছাত্রলীগ শাখা ও ঢাকা কলেজ ছাত্রলীগ পাশাপাশি অবস্থান করে। এসময় দাঁড়ানোর জায়গা নিয়ে দুই গ্রুপের মধ্যে হাতাহাতি হয়। পরে তা সংঘর্ষে পরিণত হয়। নেতাকর্মীরা ইট পাটকেল ছুঁড়তে শুরু করে। এসময় ছাত্রলীগ নেতা লেখক ভট্টাচার্য সংঘর্ষের মীমাংসা করতে মঞ্চ থেকে নেমে আসেন। পরে ধাওয়া-পাল্টা ধাওয়া ও ইটপাটকেল ছোঁড়াছুঁড়িতে লেখক ভট্টাচার্যসহ কবি জসীম উদ্দীন হল শাখা ছাত্রলীগের ৭/৮ জন নেতাকর্মী আহত হন।পরে বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের অন্য নেতাকর্মীরা লেখক ভট্টাচার্যকে হেলমেট পরিয়ে তার গাড়িতে করে স্থান ত্যাগে সাহায্য করেন। 

নাম প্রকাশে অনিচ্ছুক কবি জসীম উদ্দীন হল ছাত্রলীগের এক কর্মী বলেন, ‘আমরা শৃঙ্খলার সঙ্গে আজকের প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে আসি। যখন বটতলায় দাঁড়াতে যাই তখন ঢাকা কলেজ ছাত্রলীগের কর্মীরা আমাদের ওপর হামলা চালায়।’

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102