

স্টাফ রিপোর্টার: মৌলভীবাজার পৌরসভার সাবেক কমিশনার, সাবেক জেলা বিএনপি’র অন্যতম নেতা , বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজ সেবক, জেলা শহরের বনবিথী এলাকার বাসিন্দা সৈয়দ হেদায়েত উল্লাহ বেলাল ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)।
মরহুমের জানাজার নামাজ আজ সকাল ১১-৩০ মিঃ টাউন ঈদগাহে অনুষ্ঠিত হইবে। মরহুমের জানাজার নামাজে শরীক হওয়ার জন্য সকল ধর্মপ্রাণ মুসলমানদেরকে দাওয়াত করা যাইতেছে।
সোমবার (৩ জানুয়ারি) রাত ৯ টার দিকে সিলেটের একটি প্রাইভেট হাসপাতালে ইন্তেকাল করেছেন। উনার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন দেশ বিদেশের অসংখ্য গুণগ্রাহী এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।
মহান আল্লাহ্ রাব্বুল আলামীনের নিকট দোয়া করি আমাদের সকলের প্রিয় মানুষ মরহুমকে ক্ষমা করুন, জান্নাতুল ফেরদাউস এর মেহমান হিসেবে কবুল করুন এবং শোকাহত পরিবারের সদস্যদের ধৈর্য্য ধারণ করার তৌফিক দান করুন আমিন।