

ঢাকা অফিস:নীলফামারী জেলা প্রশাসনের সহযোগিতায় এবং নীলফামারী সদর উপজেলা প্রশাসনের উদ্যোগে পরিবহণ শ্রমিকদের মাঝে মাননীয় প্রধানমন্ত্রীর মানবিক সহায়তা প্রদান করা হয়। এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোঃ হাফিজুর রহমান চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নীলফামারী সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা এলিনা আকতার এবং জেলা প্রশাসনের কর্মকর্তা ও কর্মচারীগন উপস্থিত ছিলেন।
