বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ০৯:৩০ অপরাহ্ন
শিরোনাম :
প্যারিসে প্রদর্শিত হলো প্রামাণ্যচিত্র ভাসমান জীবন অতিবৃষ্টিতে তলিয়ে গেছে ৪শত হেক্টরের পাকা ফসল মাদকাসক্ত যুবকের ছুরিকাঘাতে পিতার পর বড়ভাইয়ের মৃত্যু প্রেস মিনিস্টার গোলাম মুর্তুজার সাথে বাংলাদেশি-আমেরিকান প্রবাসী কমিউনিটির মতবিনিময় অনুষ্ঠিত ব্রিটিশ নাগরিকত্ব জন‍্য বিয়ে প্রকাশিত ছাত্রীকে শ্লীলতাহানির দায়ে প্রধান শিক্ষক আটক পঞ্চগড়ে বজ্রপাতে এক শ্রমিকের মৃত্যু ফুয়েল কার্ড চেক করার সময় উপজেলা নির্বাহী কর্মকর্তার ওপর হামলা পানি সম্পদ প্রতিমন্ত্রীকে কটাক্ষের দায়ে যুবক আটক স্বপ্না ফিজিওথেরাপি ও হিজামা সেন্টারের বিরুদ্ধে মিথ্যা সংবাদ প্রকাশের প্রতিবাদ

উৎসবমূখর পরিবেশে ইউকে বিডি টিভিতে ক্রিষ্টমাস উদযাপিত (ভিডিও)

সংবাদদাতার নাম :
  • খবর আপডেট সময় : সোমবার, ৩ জানুয়ারি, ২০২২
  • ৩০৬ এই পর্যন্ত দেখেছেন

বদরুল মনসুরঃ ইউকে বিডি টিভিতে আনন্দঘন ও উৎসবমূখর পরিবেশে ক্রিস্টমাস স্পেশাল প্রিয় মূখ এর সাংস্কৃতিক অনুষ্ঠান ২৬ শে ডিসেম্বর (রবিবার) সফলভাবে সম্পন্ন হয়েছে।
প্রিয় মূখ অনুষ্ঠানের জনপ্রিয় উপস্থাপিকা হেলেন ইসলাম ও সাংস্কৃতিক ব্যাক্তিত্ব নুরুল ইসলাম এর যৌথ পরিচালনায় অনুষ্ঠিত প্রোগ্রামের বিশেষ আকর্ষণ ছিলেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত জনপ্রিয় চিত্র নায়ক ফেরদৌস আহমেদ, ও বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন প্রকৃতি টিভির দুই কর্ণধার মনোয়ারা সুলতানা মিতু ও সুহেল তালুকদার।

মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে সংগীত পরিবেশন করেন জনপ্রিয় কন্ঠশিল্পী পাপ্পু আহমেদ, শারমীন দীপু , তাহসিন বাপ্পী, সিরাজী খান, আদনান খান, জলি দাস ও আরেফিন কবির প্রমুখ শিল্পীবৃন্দ। ভ্যাচ্যুয়ালি এই অনুষ্ঠানে সবার উপস্থিতি ও মনোমুগ্ধকর পরিবেশনায় প্রচুরসংখ্যক লোক এর শেয়ার ও ভিউ এবং সুন্দর সুন্দর বিভিন্ন কমেন্ট এর মাধ্যমে দর্শকদের মন জয় করতে সক্ষম হয়েছে।

ইউ কে বিডি টিভির খ্রিষ্টমাস স্পেশাল অনুষ্ঠান এর ভিডিও

এদিকে ইউকে বিডি টিভির চেয়ারম্যান বিশিষ্ট সাংবাদিক মোহাম্মদ মকিস মনসুর ও ইউকে বিডি টিভির ম্যানেজিং ডিরেক্টর সাংবাদিক খায়রুল আলম লিংকন এক অভিনন্দন বার্তায় মুক্তিযুদ্ধের চেতনা বিকাশে অঙ্গীকারবদ্ধ থেকে বাংলাদেশের সঠিক ইতিহাস ঐতিহ্য ও সম্ভাবনাময় ইতিবাচক দিক তুলে ধরার লক্ষ্যে এবং সুস্থ সংস্কৃতি বিকাশের প্রত্যয়ে ও কমিউনিটির বিভিন্ন দিক তুলে ধরার মাধ্যমে ইউকে বিডি প্রতিষ্ঠালগ্ন থেকে বাংলাদেশকে বিশ্বময় তুলে ধরছে। শেয়ার, কমেন্টস, সাবস্ক্রাইব ও ফলো করার মাধ্যমে ইউকে বিডি টিভির সাথে থাকার জন্য সবার প্রতি বিনীতভাবে অনুরোধ জানিয়ে সকলকে ক্রিসমাস ও অগ্রিম নতুন বছরের শুভেচ্ছা জানিয়েছেন।

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102