সোমবার, ০২ ফেব্রুয়ারী ২০২৬, ০৭:২৪ পূর্বাহ্ন

ওসমানীনগরে ৮ ইউপিতে নৌকার মাজি যারা

সংবাদদাতার নাম :
  • খবর আপডেট সময় : সোমবার, ৩ জানুয়ারি, ২০২২
  • ২৫৩ এই পর্যন্ত দেখেছেন

ওসমানীনগর সংবাদদাতাঃ ষষ্ঠ ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচনে সিলেটের ওসমানীনগর উপজেলার ৮টি ইউনিয়নের নৌকা প্রতিকের প্রার্থী ঘোষণা করা হয়েছে। শনিবার রাতে আওয়ামীলীগের কেন্দ্রীয় মনোয়নের বোর্ডের সভায় প্রার্থীদের নাম ঘোষণা করায় প্রার্থী ও তাদের কর্মী-সমর্থকেরা উচ্ছসিত হয়েছেন। প্রার্থীদের পক্ষে তাদেরকে মিষ্টি বিতরণ করে উল্লাস করতে দেখা গেছে।

ইউনিয়ন পরিষদ নির্বাচনে নৌকা প্রতিক পেলেন যারা: উমরপুর ইউনিয়নে বর্তমান চেয়ারম্যান উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি গোলাম কিবরিয়া, গোয়ালাবাজার ইউনিয়নে উপজেলা আওয়ামীলীগের সদস্য পীর মজনু মিয়া, সাদিপুর ইউনিয়নে যুক্তরাজ্য সাক্সেস যুবলীগের সভাপতি সায়েদ আহমদ মোছা, বুরঙ্গা ইউনিয়নে ইউনিয়ন যুবলীগের সাবেক সভাপতি আখলাকুর রহমান, দয়ামীর ইউনিয়নে ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি হিরন মিয়া, তাজপুর ইউনিয়নে লন্ডন মহানগর যুবলীগের সাধারণ সম্পাদক ফয়সল হোসেন সুমন, উসমানপুর ইউনিয়নে সিলেট মহানগর স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক ওয়ালি উল্যা বদরুল, পশ্চিম পৈলনপুর ইউনিয়নে যুক্তরাজ্য আওয়ামীলীগ নেতা আব্দুল হান্নান।

এর আগে,গত ২১ ডিসেম্ভর দলীয় প্রার্থী বাছাইয়ে উপজেলা আওয়ামীলীগের বর্ধিত সভায় তৃণমূলে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। তৃণমূলের ভোটের তালিকা কেন্দ্রে প্রেরণ করা হলে সাদীপুর ও উমরপুর ইউনিয়নের প্রার্থী পরিবর্তন করে তালিকা প্রকাশ করে দলটির নির্বাচনী মনোনয়ন বোর্ড।

প্রসঙ্গত,ষষ্ঠ ধাপের ইউনিয়ন নির্বাচনের ঘোষিত তফসিল অনুযায়ী মনোনয়ন দাখিলের শেষ দিন ৩ জানুয়ারি।বাছাই ৬জানুয়ারি, প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন ১৩ জানুয়ারি প্রতীক বরাদ্দ ১৪ জানুয়ারি।উপজেলা নির্বাচন কর্মকর্তা আবু লায়েশ দুলাল জানান,উপজেলার ৮টি ইউনিয়নে ইভিএম-এ ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102