

কাউছারুল আলম রিটন:মৌলভীবাজারে জোড়া লাগানো যমজ মেয়ে শিশুর জন্ম হয়েছে।বুধবার (৫ মে )রাত সাড়ে ১০টার দিকে মৌলভীবাজার শহরের একটি প্রাইভেট হাসপাতালে শিশু দুটির হাত-পা, মাথা আলাদা হলেও পেট একটাই নিয়ে জন্ম হয়। কমলগঞ্জ উপজেলার শমশেরনগর ইউনিয়নের শমশেরনগর গ্রামের পান দোকানদার জুয়েল আহমদের স্ত্রী তাহমিনা বেগম বুধবার রাতে জান্নাত প্রাইভেট হাসপাতালে সিজারিয়ান অপারেশনের মাধ্যমে জন্ম দেন এই দুই যমজ মেয়ে শিশুর।শিশুর বাবা জুয়েল আহমদ বলেন, বাচ্চা দুটিকে বাঁচাতে হলে ঢাকায় হাসপাতালের সার্জারি বিভাগে চিকিৎসা নেওয়ার পরামর্শ দিয়েছেন ডাক্তর।চিকিৎসা সংক্রান্ত ব্যয় তারা বহন করা সম্ভব নয় তার পরিবারের।তিনি বলেন,আমি গরিব মানুষ ঢাকায় নেয়ার মত আমার কোনো টাকা পয়সা নেই আমি প্রধানমন্ত্রীসহ সকলের সহযোগিতা কামনা করছি।