বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ১২:৪৭ পূর্বাহ্ন

যুক্তরাজ্যে কোভিড সংক্রমণে আবারো রেকর্ড

সংবাদদাতার নাম :
  • খবর আপডেট সময় : সোমবার, ৩ জানুয়ারি, ২০২২
  • ২৪৫ এই পর্যন্ত দেখেছেন

যুক্তরাজ্য অফিস: যুক্তরাজ্যে গত ২৪ ঘন্টায় করোনা সংক্রমণের আবারও নতুন করে রেকর্ড হয়েছে । একদিন আগের রেকর্ড ভেঙে আবারো নতুন রেকর্ড সংখ্যক মানুষ করোনায় আক্রান্ত হলো দেশটিতে। 

রোববার বার্তাসংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়, সরকারি পরিসংখ্যানে অনুযায়ী শনিবার যুক্তরাজ্যে নতুন করে করোনা শনাক্ত হয়েছে ১ লাখ ৬২ হাজার ৫৭২ জনের। আগেরদিনের চেয়ে যা বেশি ২ হাজার ২৯৬ জন বেশি। শুক্রবার দেশটিতে করোনা শনাক্তের সংখ্যা ছিলো ১ লাখ ৬০ হাজার ২৭৬ জন।

এছাড়াও যুক্তরাজ্যে গত ২৪ ঘন্টায় করোনার কারণে মৃত্যু হয়েছে ১৫৪ জনের। মৃতের সংখ্যা অবশ্য আগের দিনের চেয়ে কমে এসেছে। আগের দিন প্রাণহানি হয়েছিলো ১৭৮ জনের। 

গোটা ইউরোপজুড়ে করোনার ওমিক্রন ভ্যারিয়েন্টের সংক্রমণ ছড়াতে শুরু করার পর গত ডিসেম্বর থেকেই সংক্রমণের হারে একের পর এক রেকর্ড হতে থাকে যুক্তরাজ্যে। একেবারে শেষ অবলম্বন হিসেবে নতুনভাবে কঠোর বিধি-নিষেধ চালু হতে পারে বলে জানিয়েছেন ইংল্যান্ডের স্বাস্থ্যমন্ত্রী।

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102