সোমবার, ০২ ফেব্রুয়ারী ২০২৬, ০৮:৪৮ পূর্বাহ্ন

সংলাপে এলে বিএনপির জন্যই ভালো: আইনমন্ত্রী

সংবাদদাতার নাম :
  • খবর আপডেট সময় : রবিবার, ২ জানুয়ারি, ২০২২
  • ২১০ এই পর্যন্ত দেখেছেন

স্টাফ রিপোর্টার: দেশের স্বার্থে সংলাপে এলে বিএনপির জন্যই ভালো বলে মন্তব্য করেছেন আইনমন্ত্রী আনিসুল হক। রোববার সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে এ মন্তব্য করেন তিনি।

এসময় সংলাপে বিএনপির আসা না আসা তাদের বিষয় বলেও জানান তিনি। 

এ সময় বেগম খালেদা জিয়ার চিকিৎসার বিষয়ে বলেন, কাকে বিদেশ পাঠানো হবে, কাকে পাঠানো হবে না সেটা সরকারের জন্য বড় বিষয় নয়। একটি উন্নত দেশ গঠনে সরকার ক্ষেত্র প্রস্তুত করেছে, এখন জনগণকে সেবা দেওয়াই বড় বিষয়। জনবান্ধব সরকারের জনসেবা মানুষের কাছে পৌঁছে দেয়াই বর্তমান সরকারের জন্য চ্যালেঞ্জ।

তিনি নির্বাচন কমিশন পুনর্গঠন বিষয়ে এক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, এত অল্প সময়ে আইন করা সম্ভব নয়। নির্বাচন কমিশন পূর্ণ গঠনে সংবিধান অনুসারে অবশ্যই  আইন তৈরি করা  হবে। তবে, এখন সেই সময় নেই।  তিনি বলেন, সব দলের ও সবার গ্রহণযোগ্য আইন হতে হবে।

তিনি বলেন, আগামী জাতীয় নির্বাচনে জনগণই সিদ্ধান্ত নেবে। কারা জনগণের কাছে সেবা পৌঁছে দিয়েছে সেটিই বিবেচনার বিষয়।

মামলাজট প্রসঙ্গে আইনমন্ত্রী বলেন, করোনার সময় দুই লাখ মামলা নিষ্পত্তি করা হয়েছিল। মামলাজট আগে যা ছিল, এখনো তাই আছে।

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102