বুধবার, ১১ মার্চ ২০২৬, ০৬:০৬ পূর্বাহ্ন
শিরোনাম :
হৃদয়ে শ্রীমঙ্গলের উদ্যোগে খাদ্য সামগ্রী বিতরণ অনুষ্ঠিত বিভিন্ন কর্মসূচির মধ্যদিয়ে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালিত প্রবাসীদের অর্থায়নে খাদ‍্য সামগ্রী ও ঈদ উপহার বিতরণ অনুষ্ঠিত বীর মুক্তিযোদ্ধা আবু সাঈদের দাফন রাষ্ট্রীয় মর্যাদায় সম্পন্ন হযরত শাহ জালাল (র.) মাজারে রাজনৈতিক শ্লোগানের নিন্দা ও প্রতিবাদ বঙ্গবন্ধুর ৭ মার্চের ঐতিহাসিক ভাষণ ট্রলি সেবায় টাকা আদায়ে নিষেধাজ্ঞায় স্বেচ্ছাসেবকদের ক্ষোভে গ্রেটার সিলেট ডেভেলপমেন্ট এন্ড ওয়েলফেয়ার কাউন্সিল সাউথ ওয়েষ্ট রিজিওনের ইফতার মাহফিল অনুষ্ঠিত সোয়ানসি মৌলভীবাজার এসোসিয়েশনের ইফতার পার্টি অনুষ্ঠিত যশোরে হোটেল থেকে ব্যবসায়ীর মৃতদেহ উদ্ধার

আজ থেকে বাড়লো রেমিটেন্সে প্রণোদনা

সংবাদদাতার নাম :
  • খবর আপডেট সময় : রবিবার, ২ জানুয়ারি, ২০২২
  • ২২৪ এই পর্যন্ত দেখেছেন

অর্থনৈতিক ডেস্ক: নতুন বছরের প্রথম দিন প্রবাসী বাংলাদেশি কর্মীদের জন্য সুখবর দিল সরকার। চলতি জানুয়ারি থেকে রেমিটেন্সে প্রণোদনা ২ শতাংশ থেকে বাড়িয়ে আড়াই শতাংশ করার ঘোষণা দিয়েছে অর্থ মন্ত্রণালয়। আজ রোববার থেকে সেটি কার্যকর করা হয়েছে ।

শনিবার অর্থ মন্ত্রণালয় থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়ে বলা হয়েছে, রেমিটেন্সে  প্রদত্ত সরকারি প্রণোদনার পরিমাণ বৃদ্ধি, প্রবাসী বাংলাদেশীদের জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার নববর্ষের উপহার। সে হিসেবে, প্রবাসীরা কেউ ১০০ টাকা দেশে পাঠালে তার সঙ্গে দুই টাকা ৫০ পয়সা যোগ হয়ে ১০২ টাকা ৫০ পয়সা পাবেন তার স্বজনরা।

অর্থ মন্ত্রণালয় বলছে, রেমিটেন্সে সরকারি প্রণোদনার পরিমাণ বাড়ানো প্রবাসী বাংলাদেশি কর্মীদের জন্য প্রধানমন্ত্রীর পক্ষ থেকে ‘নববর্ষের উপহার’।

অর্থ মন্ত্রণালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বিদেশে কর্মরত শ্রমজীবী মানুষের কষ্টার্জিত প্রবাসী আয় বৈধ উপায়ে দেশে পাঠানোর ক্ষেত্রে উৎসাহ প্রদানে সরকার নগদ সহায়তা আড়াই শতাংশে উন্নীত করার সিদ্ধান্ত নিয়েছে। দেশবাসীর জীবনমানের উন্নয়ন, বৈদেশিক মুদ্রার রিজার্ভ বৃদ্ধি, মানিলন্ডারিং প্রতিরোধ ও কর্মসংস্থান তৈরির গুরুত্ব বিবেচনায় সরকার মূলত এই সিদ্ধান্ত গ্রহণ করেছে।

অর্থ মন্ত্রণালয় সূত্র জানিয়েছে, সরকার ২০১৯-২০ অর্থবছরে রেমিটেন্স প্রেরণের বিপরীতে ২ শতাংশ হারে নগদ সহায়তা প্রদান শুরু করে। এর ফলে ব্যাংকিং চ্যানেলে রেমিটেন্স আহরণ দ্রুত বেড়ে যায়। ২০১৯-২০ অর্থবছরে ১৮ দশমিক ২০ বিলিয়ন মার্কিন ডলার আসে, যা ২০১৮-১৯ অর্থবছরের তুলনায় প্রায় ১৩ শতাংশ বেশি। এছাড়া ২০২০-২১ অর্থবছরেও করোনা পরিস্থিতির মধ্যেও ২৪ দশমিক ৮০ বিলিয়ন ডলারের রেমিটেন্স পাঠায় প্রবাসীরা, যা ২০১৯-২০ অর্থবছরের তুলনায় ৩৬ শতাংশ বেশি।

এর আগে ২০১৯-২০ অর্থবছরে বৈধ পথে অর্থ পাঠানো উৎসাহিত করতে রেমিটেন্সে ২ শতাংশ হারে প্রণোদনা ঘোষণা করে সরকার।

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102