রবিবার, ২৯ মার্চ ২০২৬, ০৪:০০ পূর্বাহ্ন

জাতিসংঘের শুভেচ্ছাদূত জয়া

সংবাদদাতার নাম :
  • খবর আপডেট সময় : শনিবার, ১ জানুয়ারি, ২০২২
  • ৩৮৮ এই পর্যন্ত দেখেছেন

বিনোদন ডেস্ক: জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি (ইউএনডিপি)-এর শুভেচ্ছাদূত হিসেবে নিযুক্ত হলেন অভিনেত্রী, প্রযোজক জয়া আহসান। বিভিন্ন উন্নয়নমূলক কাজে স্বেচ্ছাসেবক হিসেবে অংশগ্রহণের কারণে জয়া ইতোমধ্যেই প্রশংসিত। ইউএনডিপির শুভেচ্ছাদূত হিসেবে তিনি টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা বা এসডিজি অর্জনে সবার সচেতনতা বাড়াতে কাজ করবেন।

এ বিষয়ে জয়া আহসান বলেন, আমি ইউএনডিপির শুভেচ্ছাদূত হতে পেরে একদিকে যেমন আনন্দিত অন্যদিকে দেশের মানুষের জন্য কাজ করতে পারব ভেবে সম্মানিত মনে হচ্ছে।

তিনি বলেন, আমাদের এই সুন্দর পৃথিবী রক্ষার জন্য যেই লক্ষ্যমাত্রা যা এসডিজি নামে নির্ধারণ করা হয়েছে ২০৩০ সালের মধ্যে সেটি অর্জন করতে হলে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে। আমি আমার কাজের মধ্যে দিয়ে এই বিষয়ে সচেতনতা বাড়াতে চেষ্টা করব, যেন আমরা সবাই মিলে বাংলাদেশসহ বিশ্বকে আরো সুন্দর, সহনশীল করে গড়ে তুলতে পারি।

জয়া আহসান ইউএনডিপির সঙ্গে এসডিজি ছাড়াও অন্যান্য বিষয় যেমন- দারিদ্র, নৈতিকতা, মূল্যবোধ ও সু-শাসন, সহনশীলতা, পরিবেশ, জ্বালানি এবং লিঙ্গ সমতা নিয়ে সচেতনতা বাড়াতে কাজ করবেন।  

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102