বুধবার, ১৮ মার্চ ২০২৬, ১০:০৭ অপরাহ্ন
শিরোনাম :
ডেঙ্গু-চিকনগুনিয়া প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান ও র‍্যালী অনুষ্ঠিত তেতুলিয়া ইউএনও এর বিরুদ্ধে ১৫ শতাংশ ঘুষ আদায়ের অভিযোগ কালুরঘাট সেতুর কাজ দ্রুত বাস্তবায়‌নে স্মারকলিপি প্রদান সুবিধাবঞ্চিত শিশুদের জন্য রিয়েলমির বিশেষ আয়োজন ‘ঈদের হাসি’ ল্যান্সনায়েক শহীদ গৌছ আলী মেমোরিয়াল ট্রাস্টের উদৌগে ঈদ উপহার বিতরণ অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে জমি দখলের চেষ্টায় অভিযোগ স্বাধীনতার মাসে যুদ্ধাপরাধীদের নামে শোক প্রস্তাবে সংসদ কলুষিত বঙ্গবন্ধুর জন্ম না হলে স্বাধীন দেশ পেতাম না —ড.একে আব্দুল মোমেন ডেঙ্গু প্রতিরোধে বিভিন্ন জনসচেতনতামূলক কর্মসূচি পালিত লায়ন্স ক্লাব চিটাগাং কর্ণফুলী এলিট এর উদ্যোগে ইফতার সামগ্রী ও ঈদ উপহার বিতরণ অনুষ্ঠিত

মৌলভীবাজার কারাগারে এক হাজতির মৃত্যু

সংবাদদাতার নাম :
  • খবর আপডেট সময় : শনিবার, ১ জানুয়ারি, ২০২২
  • ৩৯৯ এই পর্যন্ত দেখেছেন

স্টাফ রিপোর্টার: মৌলভীবাজার কারাগারে অসুস্থ হয়ে এক হাজতির মৃত্যু হয়েছে। শুক্রবার (৩১ ডিসেম্বর) সকালে সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।

মৃত হাজতির নাম সোলেমান হোসেন মনা (৪০)। তিনি মাদক মামলার আসামি ছিলেন। তিনি রাজনগর উপজেলার খারপাড়া গ্রামের আব্দুল মালিকের বড় ছেলে।

জেল সুপার আনোয়ারুজ্জামান হাজতির মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

কারা সূত্রে জানা গেছে, বুধবার আদালতে হাজির হয়ে জামিন আবেদন করেন মনা। আদালত তার জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। পরে কারাগারে বুকে ব্যথা অনুভব করেন মনা। তাকে মৌলভীবাজার সদর হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার সকালে মারা যান।

খারপাড়া গ্রামের ইউপি মেম্বার দেলওয়ার হোসেন বলেন, মনার মৃত্যুর সংবাদ শুনেছি। বিকেলে তার মৃতদেহ গ্রামে আনা হয়েছে। পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হবে।

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102